বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগই গুম-খুন করছে।
সাঁড়াশি অভিযানের নামে বিএনপি নেতা-কর্মীদের আটক করা হচ্ছে বলেও অভিযোগ
করেন তিনি।
বুধবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সরকার প্রতিনিয়ত মানুষ হত্যা করছে কিন্তু দায় দিচ্ছে বিএনপির ওপর। অভিযানের নামে গণগ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি অারো বলেন, ভবিষ্যতে অহিংস আন্দোলনে নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করা হবে। অস্ত্র, সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে বিএনপি যাবে। জনগণকে ঐক্যবদ্ধ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করব।
বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।










