চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারানো ব্যাগের অপেক্ষায় তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ১৫, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

তুরস্কে বিমান বন্দরে ব্যক্তিগত কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে এখন এসব ফিরে পেতে ‘সৎ লোক’-এর অপেক্ষায় আছেন লেখিকা তসলিমা নাসরিন।

নিজের প্রয়োজনীয় জিনিসসহ ব্যাগ হারানোর জন্য তুর্কি এয়ারলাইন্সের অসহযোগিতার কথা জানিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন তসলিমা।

ফেসবুকে তিনি লিখেছেন, “নিউ ইয়র্ক থেকে জেনেভা আসার সময় দুর্ঘটনা ঘটলো। ঘটলো ইস্তানবুল বিমান বন্দরে। বন্দরে যে চেয়ার-এ বসেছিলাম, সেখানেই রয়ে গেছে আমার ব্যাগ, যে ব্যাগে কম্পিউটার, মোবাইল ফোন, আমেরিকার গ্রীন কার্ড, আমেরিকার সোশ্যাল সিকিউরিটি কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্সুরেন্স কার্ড এরকম নানা দরকারী কিছু। হাতে ছিল আইপ্যাড। ওতেই লিখতে লিখতে বোর্ডিং কার্ড নিয়ে প্লেন-এর কাছে গিয়েছি।

২ মিনিট মাত্র পার হয়েছে গেট ছেড়েছি। অমনি খেয়াল করলাম আমার কাঁধে কম্পিউটার ব্যাগ নেই. বাস ড্রাইভার কে বললাম, গেটে নিয়ে চলুন আমাকে, কম্পিউটার ফেলে এসেছি। নেবে না। বিমানের ক্রু দের বললাম, তারা কেউ আমাকে সাহায্য করবে না। লোক পাঠিয়েও আনবে না। তুর্কিশ এয়ারলাইন্স এইভাবে আমাকে অসহযোগিতা করলো।

একবার চেয়েছিলাম নেমে যাই, আগে ব্যাগ নিই। পরে জেনেভা। কিন্তু আবার ভাবলাম, যদি ব্যাগ কেউ এর মধ্যে নিয়ে গিয়ে থাকে, তাহলে তো পরের ফ্লাইটের টিকিট করতে পারব না। ক্রুরা ৪০ মিনিট আরো হাতে সময় থাকার পরও আমাকে গেটে যেতে দেয়নি কম্পিউটার নিয়ে আসতে। বলেছে জেনেভা বন্দরের হারানো ব্যাগ অফিসে খোঁজ করতে।

করেছি খোঁজ। ওরা বলল ইস্তামবুল এ খোঁজ করুন । হোটেলে এসে Tweet করলাম। তুর্কিশ এয়ারলাইন্স থেকে কেউ একজন উত্তর লিখল। আমার কাছ থেকে সব জেনে ওরা জানিয়ে দিয়েছে ইস্তামবুলের হারানো ব্যাগ ডিপার্টমেন্টে। এখন পেলে হারানো ব্যাগ ডিপার্টমেন্ট আমাকে জানাবে। তুর্কিশ এয়ারলাইন্সএর লোকেরা প্রথমেই সহযোগিতা করলে ব্যাগ পাওয়া যেত।

Reneta

যাই হোক, হাতে Ipad ছাড়া কিছু নেই। কম্পিউটারে আমার সব লেখালেখি, ছবি; ব্যাক আপ নেই। অপেক্ষা করছি কোনো সৎ লোক যদি দিয়ে দেয় এতগুলো দরকারী জিনিস। সৎ লোক পৃথিবীতে আছে তো কিছু, নাকি?”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তসলিমা নাসরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT