চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুঞ্জন নয়, সত্যি বিয়ের খবর জানালেন মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বেশ ক’দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, আবারও বিয়ে করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি! যদিও এ বিষয়ে বরাবরই নিরব ছিলেন এই নায়িকা! মন্তব্য করেননি কোনো। অবশেষে নিজেই দিলেন বিয়ের খবর! পাত্র গাজীপুরের তরুণ রাজনীতিক ও ব্যবসায়ী রাকিব সরকার।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নববধূর সাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে মাহি জানালেন, ‘আলহামদুলিল্লাহ! আজ (১৩ সেপ্টেম্বর) ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

মাহি বলেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

চলতি বছরের মে মাসে প্রাক্তন স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশের পর গত কয়েক মাসে একাধিকবার মাহির দ্বিতীয় বিয়ের খবর চাউর হয়। বলা হয়, গাজীপুরের তরুণ রাজনীতিক ও ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহি। সে খবর গুঞ্জন হলেও মাহির পোস্ট করা বিয়ের ছবিতে বর হিসেবে সেই রাকিবকেই দেখা গেছে।

যদিও এরআগে গণমাধ্যমকে রাকিবের সাথে সম্পর্ক নিয়ে মাহি একাধিকবার বলেছেন, ‘আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’

তবে বিয়ের ইঙ্গিত গেল সপ্তাহেই একটি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলেন মাহি। সেখানে তিনি জানিয়েছিলেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি। সেই ইঙ্গিতই সত্য হলো। ১৩ তারিখ আসতেই ভক্ত অনুরাগীরা প্রিয় নায়িকার কাছ থেকে পেলেন মস্ত সারপ্রাইজ!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিয়েমাহিমাহিয়া মাহিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT