চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাট ও হিমাচলে ক্ষমতাসীন বিজেপির জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আর বিরোধী দলের কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে শেষ হয়েছে দুটি রাজ্যে গুজরাট ও হিমাচলের বিধানসভার নির্বাচন। দুটি রাজ্যেই নরেদ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি জয় পেয়েছে।

সোমবার ভোট গণনা শেষে গুজরাটের বিধানসভার ১৮২টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৯৯ টি আসন আর কংগ্রেস জয় পেয়েছে ৮০টি আসনে। আর আর বাকি তিনটিতে অন্য দলগুলো জয় পেয়েছে। হিমাচল প্রদেশের নির্বাচনের ফলাফলে বিজেপি ৬৮টি আসনের মধ্যে ৪৪টি আসনে জয় পেয়েছে। কংগ্রেস পেয়েছে ২১টি আসন। আর বাকি ৩টিতে জয় পেয়েছে অন্যরা।

১৯৮৫ সালে শেষবারের মতো গুজরাটে জয় পেয়েছিল কংগ্রেস। সেসময় ১৮২টি আসনের মধ্যে ১৪৯টি জেতে তারা। কিন্তু এর পরবর্তী নির্বাচনগুলোতে এখন পর্যন্ত আর জয় পায়নি কংগ্রেস। রাজ্যটিতে একের পর এক নির্বাচনে জয়ের ধারা বজায় রেখেছে বিজেপি।

ভোটারের শতকরা হিসেবে বিজেপি পেয়েছে মোট ভোটের ৪৯.৯% এবং কংগ্রেস পেয়েছে ৪৩.৩ শতাংশ এবং অন্যান্যরা পেয়েছে ৬.৮ শতাংশ ভোট। অন্যদিকে হিমাচল প্রদেশে বিজেপি পেয়েছে ৪৮.৬ শতাংশ ও  কংগ্রেসে পেয়েছে ৪২.২শতাংশ এবং অন্যান্যরা পেয়েছে ৯.২ শতাংশ।

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজের রাজ্যে বিধানসভা ভোট হওয়ায় এবার বিজেপির প্রচারে ছিলেন নরেন্দ্র মোদি। ২০১২ সালের নির্বাচনেও ১১৬ টি আসন পেয়ে জয়ী হয় বিজেপি, যেখানে কংগ্রেস পেয়েছিল ৬১টি আসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT