চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুজব মনিটরিংয়ে’ উচ্চ পর্যায়ের সেল গঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব প্রতিরোধে আট সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতাশীল পর্যবেক্ষণ টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের জারি করা মনিটরিং সেল সংক্রান্ত আদেশে উল্লেখ করা হয়, সেলের প্রধান হচ্ছেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

অন্য সদস্যের মধ্যে পুলিশ সদর দফতর, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, র‍্যাব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) একজন করে প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার রয়েছেন।

অফিস আদেশে এই সেলে তিনটি কার্যাবলী উল্লেখ করা হয়েছে।

এগুলো হলো- নির্বাচনী সংশ্লিষ্ট গুজব, প্রপাগান্ডা যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এমন কার্যক্রম বন্ধের লক্ষ্যে ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে, গঠিত টিমের সমন্বয়ে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করে মিডিয়ায় প্রচারিত বিভিন্ন কর্মকাণ্ডকে মনিটরিং করার জন্য পারস্পরিক যোগাযোগ করবে এবং মনিটরিংয়ে নির্বাচন বিরোধী কোনো গুজব কিংবা অপপ্রচার প্রমাণিত হলে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অবহিত করবে।

নির্বাচন কমিশনের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশটি ইতোমধ্যে মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ), র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, এখন থেকে ২৪ ঘণ্টা এই টিম ফেসবুকসহ যেকোনো মাধ্যমে নির্বাচন কেন্দ্রীক গুজব রোধে কাজ করবে। এছাড়া তারা অপপ্রচারও খতিয়ে দেখবে।

জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষে ‘সোস্যাল মিডিয়া মনিটরিং’ সমন্বয় টিমের বাংলাদেশ পুলিশ সদর দফতরের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত ডিআইজি (আইসিটি) মো. মুনিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনগুজব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাজার মাইল দূরে থেকেও দেশপ্রেম কমেনি তাদের

পরবর্তী

হিরো আলম হাইকোর্ট দেখালে সমস্যা কোথায়?

পরবর্তী
ফাইল ছবি

হিরো আলম হাইকোর্ট দেখালে সমস্যা কোথায়?

‘মানুষকে গুলি কইরেন না, গুলি করলে আমাকে করেন’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT