নানা গুজবকে উড়িয়ে দিয়ে প্রায় এক মাস পর আবার জনসম্মুখে এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, পরিবারের সঙ্গে হোয়াইট হাউসেই আছেন।
টাইটারে মেলানিয়া লিখেছেন, ‘আমি পরিবারের সাথে এখন হোয়াইট হাউসে আছি।’
কিছুদিন আগে ওয়াশিংটনের একটি হাসপাতালের অস্ত্রোপচারের পর থেকেই আর কোনো খবর পাওয়া যাচ্ছিলনা তার।
স্বাস্থ্য ও দাম্পত্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়ে। সর্বশেষ ২০ দিন আগে উত্তর কোরিয়ার তিন মার্কিন গৃহবন্দীকে স্বাগত জানানোর সময় তাকে ট্রাম্পের সাথে দেখা গিয়েছিলেন।
যদিও হোয়াইট হাউস তাদের দাম্পত্য নিয়ে গুজবকে উড়িয়ে দিয়েছে।
গত ১৪ মে হোয়াইট হাউজ এক বার্তায় জানায়, কিডনি জনিত সমস্যার কারণে মেলানিয়াকে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পাঁচদিন হাসপাতালে থাকার পরও তার অবস্থান সম্পর্কে আর জানানো হয়নি কিছু। এমনকি স্বাস্থ্যের অবস্থা জানিয়ে কোনো ছবিও প্রকাশ করা হয় নি।
আর তাতেই ছড়িয়ে পড়ে গুজব। গণমাধ্যমগুলোও একেরপর এক খবর ছাপাতে থাকে। এ নিয়ে বেশ বিরক্ত মেলানিয়া। মিডিয়ার এই অতি উৎসাহকে ভালোভাবে নেননি তিনি।
তাই মেলানিয়া লিখেছেন, ‘আমার মনে হয় আমি কোথায় আছি এবং কি করছি এ নিয়ে মিডিয়াগুলো অতিরিক্ত জল্পনা শুরু করেছিল।’








