চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল সার্চে শীর্ষে ‘কাশ্মীরি গার্লস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীরি-গুগল সার্চ

৩৭০ ধারা বাতিলের ফলে কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ সাংবিধানিক বিশেষ মর্যাদা বিলোপে বড় বড় অনেকগুলো জটিলতা দেখা দিয়েছে। কিন্তু সেগুলো ছাপিয়ে গুগল সার্চে শীর্ষে জায়গা পেয়েছে কাশ্মীরি মেয়েদের বিয়ে করা নিয়ে নানা খোঁজখবর।

ধারাটি বাতিলের তিনদিন যেতে না যেতেই পাল্টে গেছে ভারতে গুগল সার্চের ধারা। মুঠোফোনে এই সার্চের পরিমাণ সবচেয়ে বেশি।

সার্চ ইঞ্জিন গুগলের দেয়া তথ্য অনুসারে, ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির পরই ভারতে গুগল সার্চের ট্রেন্ডিংয়ে এক নম্বরে উঠে এসেছে কাশ্মীর। সেখানে কাশ্মীরি মেয়েদেরই সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে।

মূলত গুগলে দু’টি কি-ওয়ার্ড দিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। যার মধ্যে এক নম্বরে রয়েছে ‘কাশ্মীরি গার্ল’ এবং দুই নম্বরে রয়েছে ‘কাশ্মীরি গার্লস’। এছাড়াও ‘ম্যারি কাশ্মীরি গার্ল’ কি-ওয়ার্ড দিয়েও সার্চ করা হয়েছে অসংখ্যবার।

পুরো ভারতই এখন জানতে চাইছে কাশ্মীরি মেয়ে এবং তাদেরকে বিয়ে করার নানান ফিকির সম্পর্কে। তবে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ৬টি রাজ্য।

এই সার্চের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে কেরালা। শতভাগ সাক্ষর এই রাজ্য গত তিন দিনে সবচেয়ে বেশিবার সার্চ করেছে কাশ্মীরি মেয়েদের বিয়ে করার বিষয়টি নিয়ে। কেরালার পরই দ্বিতীয় স্থানে আছে কর্নাটক। এই দুই রাজ্যের মানুষ পড়িমরি খুঁজছে কাশ্মীরি মেয়েদের বিয়ের সুযোগ।

Reneta

তারপরই যথাক্রমে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা।

তালিকায় ষষ্ঠ স্থানে পশ্চিমবঙ্গ। সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ।

ঝাড়খণ্ড ও উত্তরখণ্ড থেকে সব থেকে বেশি গুগল সার্চ এসেছে কাশ্মীরি মেয়েদের নিয়ে। সেই তালিকায় ১৬ নম্বর অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তবে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের সার্চে ৮৭ শতাংশ খুঁজছে কাশ্মীরি মেয়েদের।

৩৭০ ধারা বাতিলের পর সোমবার সন্ধ্যা থেকে কাশ্মীরি মেয়েদের বিয়ে করা নিয়ে এত হট্টগোল শুরু হলেও মূলত কাশ্মীরি কন্যাদের বাইরের রাজ্যে বিয়ে করা কখনোই নিষিদ্ধ ছিল না। বিশেষ সাংবিধানিক মর্যাদা পাওয়া এই রাজ্যটির মেয়েরা তাদের রাজ্যের বাইরে সবসময়ই বিয়ে করতে পারতেন।

কিন্তু সেক্ষেত্রে বিয়ের পর তারা বঞ্চিত হতেন বাবার বাড়ির সব সম্পত্তির অধিকার থেকে। স্বায়ত্তশাসন বাতিলের পর জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হওয়ায় সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার শর্তটি বাতিল হয়ে গেল। ফলে নিজের রাজ্যের বাইরে বিয়ে করলেও কাশ্মীরি মেয়েরা পিতৃসূত্রে সম্পত্তির উত্তরাধিকারিণী থাকবেন।

আর এ কারণেই রাজত্ব ও রাজকন্যার আশায় কাশ্মীরি মেয়েদের বিয়ে করার জন্য নতুন করে এত খোঁজখবর।

অবশ্য বিষয়টি নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই ব্যঙ্গবিদ্রুপও করছেন। অনেকে আবার সত্যি সত্যিই কাশ্মীরের মেয়েদের বিয়ের ইচ্ছা প্রকাশ করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরকাশ্মীর ইস্যুজম্মু ও কাশ্মীরজম্মু-কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT