রাশিয়ার তথ্য-প্রযুক্তি আইন যথাযথভাবে মেনে না চলা এবং দেশটিতে স্থানীয় অফিস খুলতে ব্যর্থ হওয়ায় গুগল এবং ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা প্লাটফর্মস আইএনসি’ক শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়ায় প্রতিদিন ৫ লক্ষের বেশি মানুষ প্রতিদিন ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছে।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিলো, ২০২১ সালের জুনের মধ্যে বিদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ায় স্থানীয় অফিস খুলতে হবে। আর তা করতে ব্যর্থ হলে নিষেধাজ্ঞার মতো কঠোর বিধিনিষেধের আওতায় পড়তে হবে।
এর আগে, রাশিয়ার সরকারি বার্তাসংস্থাগুলোর বিজ্ঞাপন থেকে আয়ের পথ বন্ধ করে দেয় সার্চ জায়ার্ট গুগল। তার আগে একই পথে হাঁটে ইউটিউব ও মেটা’র মতো প্রতিষ্ঠানগুলো।







