চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের ভেতরে ভয়াবহ বর্ণবাদ ও নারীর প্রতি বৈষম্যের গল্প

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৬:০২ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
গুগলে বৈষম্য

প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার জন্য নারীরা উপযুক্ত নয়, এমন দাবি করে সম্প্রতি গুগলের একজন প্রকৌশলী একটি নোট প্রকাশ করেন। এরপর থেকেই গুগলে কর্মরত নারী কর্মীরা প্রতিষ্ঠানটিতে চলমান বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরতে শুরু করেছেন।

বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে গুগল ছেড়েছেন, এমন কিছু নারী কর্মীকে নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, পদোন্নতির ক্ষেত্রে গুগলে রয়েছে ব্যাপক বৈষম্য। এছাড়া তাদের লক্ষ্য করে প্রতিনিয়তই বর্ণবাদী মন্তব্য করা হয়। ফলে সামনে এগুনোর তেমন কোনো সুযোগ তারা পান না।

গুগলে বৈষম্য

কাইচেন ঝ্যাং নামের গুগলের একজন সাবেক নারী কর্মী বলেন, ‘গুগলে নির্বাহী পদে নারী কর্মী বিশেষ করে এশিয়ান নারী, কৃষ্ণবর্ণের নারীদের সংখ্যা খুবই কম। সেখানে আমি তেমন কোনো সুযোগ পাচ্ছিলাম না। প্রতিষ্ঠানটির রীতিনীতি এমন হয়ে গিয়েছে যা একজন নারী কর্মীকে সেখানে থাকতে নিরুৎসাহিত করে। এ কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি।’

তাকে লক্ষ্য করে একজন পুরুষ কর্মীর করা মন্তব্যও তিনি তুলে ধরেন এ প্রতিবেদনে। ‘সে আমাকে বলেছিল আমার জন্য চাকরি পাওয়া সহজ ছিল কারণ আমি এশিয়ান এবং সবাই মনে করে আমি গণিতে ভালো। মন্তব্যটি আমাকে বাকরুদ্ধ করেছিল। মানসিকভাবে আমি ভেঙ্গে পড়েছিলাম।’

Reneta

গুগলে বৈষম্য

গুগলের আরও একজন সাবেক নারী কর্মী তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই নারী বলেন, গুগলে তিনি যতই কাজ করতেন তার কোনো স্বীকৃত পেতেন না। তাছাড়া গুগল ক্যাম্পাসে তাকে প্রায়ই পরিচয় পত্র দেখাতে হতো যা শ্বেতাঙ্গ কর্মীদের ক্ষেত্রে প্রয়োজন হতো না। তিনি আরও বলেন, ‘আমি সেখানে থেকেও ছিলাম না। ব্যাপারটা এমন ছিল যে আমি সেখানে কেউ না। এমন পরিস্থিতিতে সেখানে থাকার কী মানে থাকতে পারে?’

গুগলের অভ্যন্তরে এমন অবস্থা বিরাজ করলেও বাইরে থেকে কিন্তু তেমনটি বোঝার কোনো উপায় নেই। তাই অনেকেই মনে করেন গুগলে বর্ণ বৈষম্য কিংবা লিঙ্গ বৈষম্য নেই, জানান ঝ্যাং।

উল্লেখ্য যে, গুগলের সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমানে প্রতিষ্ঠানটিতে পুরুষ কর্মী ৬৯ শতাংশ এবং শ্বেতাঙ্গ কর্মী ৫৬ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুগলে বৈষম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT