চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গীতিকার, সুরকারদের সম্মানী নিশ্চিত করতে আসিফ পুত্রের নতুন উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৯
বিনোদন
A A

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সারা বিশ্বে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং বিনোদনের জন্য যাত্রা শুরু করলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির কর্ণধার জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র।

প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটি আসিফ আকবরের গান গুলো নিয়ে কাজ করবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিল্পীদের সাথে নিয়ে এগিয়ে যেতে চায় ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শিল্পী, সুরকার এবং গীতিকারদের প্রাপ্য রিয়্যালিটি নিশ্চিত করা। প্রতিষ্ঠানটি বাংলা সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে কাজ করবে । সেই লক্ষ্যে ফেসবুক, ইউটিউব, ভিবো, ডেইলি মোশন সহ আন্তর্জাতিক সব পোর্টালের সাথে যুক্ত হয়ে কাজ করবে ‘ফেদারমেন ডিজিটাল’। মোবাইল অপারেটরের মাধ্যমেও থাকবে তাদের সেবা।

প্রতিষ্ঠানটির কর্ণধার শাফায়াত আসিফ রুদ্র বলেন, এটি একটি ওপেন প্ল্যাটফর্ম। আমরা বাংলা সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই প্ল্যাটফর্মটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। সংশ্লিষ্ট সকলের আর্থিক বিষয়টিও নিশ্চিত করতে চাই। সকলের সহযোগিতা পেলে এটা সম্ভব।

আসিফ আকবর বলেন, আমার ছোট ছেলে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে এটা অবশ্যই ভালো একটি খবর। আমি এবং আমার প্রতিষ্ঠান ‘আর্ব এন্টারটেইনমেন্ট’ সব সময় ফেদারমেন ডিজিটালের সাথে আছি। আমি ওদের সাথে কথা বলেছি। ওদের যেই পরিকল্পনা, তা আমার খুব ভালো লেগেছে। এই পরিকল্পনায় দেশে আর কোন দুস্থ শিল্পী, সুরকার এবং গীতিকার থাকবে না। অসুস্থ হলে তহবিল করে সাহায্য প্রার্থনাও করতে হবে না। এবং এই পরিকল্পনা বাস্তবায়ন খুব কঠিন বিষয় না। ফেদারমেন ডিজিটালের জন্য শুভ কামনা।

ফেদারমেন ডিজিটালের ইউটিউব চ্যানেল লিংক – https://www.youtube.com/Feathermen Digital

ট্যাগ: আসিফ আকবরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রয়োজনে যে কোনো সময় ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেয়া হবে

পরবর্তী

মিয়ানমারের আটক সেনাকে বিজিপির কাছে হস্তান্তর করলো বিজিবি

পরবর্তী
সেনা

মিয়ানমারের আটক সেনাকে বিজিপির কাছে হস্তান্তর করলো বিজিবি

কলকাতার ঈশান মিত্রের গানে আরফান নিশো-মেহজাবিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT