হাবিবের ডুব, ন্যানসির দু-দিকে বসবাস, আরফিন রুমীর প্রিয়তমা, তুমিহীনা, কিছু কথা আকাশে পাঠাও, কাজী শুভর মন পাঁজরে, ইমরানের আরাধনা, আনমনা, ইলিয়াসের না বলা কথা-৪ সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার জাহিদ আকবর।
গীতকবি হিসেবে তিনি পেয়েছেন বেশ পরিচিতি, এবার তিনি এসেছেন নতুন পরিচয়ে। অমর একুশে বইমেলা উপলক্ষে জাহিদ আকবর লিকেছেন নিজের প্রথম উপন্যাস। নাম উধাও। প্রিয়মুখ প্রকাশনী (৩৩২-৩৩৩) নম্বর স্টল থেকে প্রকাশিত বইটি মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে। প্রকাশের পরই উধাও পাঠকসমাজ গ্রহণ করেছেন।
এগুলো পুরনো খবর। নতুন খবর হচ্ছে, ফেব্রুয়ারি মাসের অর্ধেক সময়ের আগেই শেষ হয়েছে ‘উধাও’-এর প্রথম মুদ্রণ। বইটির দ্বিতীয় মুদ্রণ আসবে আগামী ১৮ ফেব্রুয়ারি। নিজের প্রথম উপন্যাস প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘প্রিয়মুখ প্রকাশনীর বেস্টসেলার তালিকায় উঠে এসেছে আমার উধাও।
তিনি বলেন, বেস্টসেলার শব্দের সাথে পরিচয় হলো প্রথম বই উধাও দিয়ে, এমন হবে আমি ভাবিনি। ভালবাসা আমার প্রিয় পাঠককদের। যারা আমাকে বুকে জায়গা দিলেন। ভালবাসা অনেক। এই ভালোবাসা কখনো উধাও হয়না।
জাহিদ আকবর বলেন, আমি মূলত একটা গল্প বলতে চেয়েছি। এতে চলমান জীবনের একটি গল্প বলা হয়েছে। এ শহরে প্রেম, অপ্রেম, পরকীয়া, লিভ টুগেদার, বন্ধুত্ব, ঈর্ষা, ক্ষোভ, রাগ ও অভিমান সবই রয়েছে আমার উধাও এ।
যারা ঘরে বসে জাহিদ আকবরের উধাও বইটি পড়তে আগ্রহী, তারা রকমারি ডট কমের 01519521971 নম্বরে ফোন করে সংগ্রহ করতে পারেন।







