চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিরগিটির মতো ইমরান রঙ পাল্টালে আপনিও!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার নিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের করা সমালোচনার সমালোচনা করেছেন গণজাগরণ মঞ্চের কর্মী, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাহমুদুল হক মুন্সি।

তিনি লিখেছেন, ১/ গণজাগরণ মঞ্চে আমরা শপথ নিয়েছিলাম যুদ্ধাপরাধী দল ও ব্যাক্তির পাশাপাশি যারা যুদ্ধাপরাধীদের দলকে সমর্থন যুগিয়ে যাচ্ছে তাদের বিচার করতে হবে।

আমি পরিস্কার দেখছি আমাদের সহযোদ্ধা হিসেবে যারা পরিচয় দিতেন, সেদিন শপথে মাথা ও হাত উঁচু রেখে সুউচ্চ কন্ঠে গগন বিদারণ করেছিলেন, সেই শপথবাক্য পাঠকারীসহ সকলেই সে শপথ ভুলে গিয়েছেন।

নিঃসন্দেহে ‘শফিক রেহমান’ বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে জামায়াত এর সমর্থনকারী এবং যেহেতু তিনি খালেদা জিয়ার ভাষন লিখে দেন, নিজ হাতে লিখেছিলেন, আমরা ‘নষ্ট ছেলে’। তারপরই আমাদেরকে হত্যা করা শুরু করা হয়। তিনি প্রকাশ্যে ও আড়ালে সরাসরি জামায়াতের সমর্থন দিয়ে গিয়েছেন।

জামায়াতের দৈনিক পত্রিকা ‘দৈনিক নয়াদিগন্তে’ শফিক রেহমান সেই ২০১০ সালে একটা ব্যাঙ্গাত্মক কলাম লিখেছিলেন “যুদ্ধাপরাধী শনাক্ত করার সহজ উপায়” নামে।

রেডিও তেহরানকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমি দেখছি যে, ক্ষমতাসীন দল আওয়ামীলীগ সবসময় অতীতের কথা বলে, যেমন ধরুন-শেখ মুজিবসহ তার সপরিবারে হত্যার কথা, সংখ্যালঘু নির্যাতনের কথা,যুদ্ধাপরাধীদের বিচারের কথা এসব বলে সবাইকে অতীতের দিকে টানতে চাচ্ছে…”

Reneta

যুদ্ধাপরাধের বিচার চলাকালীন সময়ে তিনি একটি বইও প্রকাশ করেছেন “মৃত্যুদন্ডঃ দেশে-বিদেশে যুগে যুগে”।।

জামায়াতের বুদ্ধিজীবীদের উপস্থিতিতে লন্ডনে ২০১৫র ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বইটিতে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে রাজাকারদের বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছে। মানবতার মুখোসের আড়ালে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা এই প্রথম নয়।

আপনারা ভুলে গেলেও আমি ভুলিনি। আমি বলেছিলাম গণজাগরণ মঞ্চ আদর্শচ্যুত হয়েছে। তার প্রমান আপনারা দেখতে পেয়েছেন একজন যুদ্ধাপরাধীর পক্ষ নেয়া ব্যাক্তির পক্ষে ইমরান এইচ সরকার কথা বলেছেন।

তিনি রাজনৈতিক দল গঠন করবেন, তিনি রাজনীতিবিদের মতো, গিরগিটির মতো রঙ পালটাতেই পারেন, বুদ্ধিবৃত্তিক অসততার মাধ্যমে একজন শফিক রেহমানকে তিনি এখন সমর্থন দিতেই পারেন। কিন্তু আপনি কি সেই শপথ ভুলে গিয়েছেন? আপনি কিভাবে রাজাকারের পক্ষে কথা বলা লোককে সমর্থন দেন?

২/ আজকে যারা বাকস্বাধীনতার কথা বলে চিৎকার করছেন, ২০১৩ তে মাহমুদুর রহমানের গ্রেফতার কেন আপনার একান্ত চাওয়া ছিলো?

মাহমুদুর রহমান অপরাধী ছিলো, সে কতিপয় ব্লগারকে পয়েন্ট আউট করে দিয়ে উসকে দিয়েছিলো হত্যা করবার জন্য। তাকে তার সাংবাদিকতার জন্য গ্রেফতার করা হয়নি, তার অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছিলো।

ওয়েল, শফিক রেহমানকেও সাংবাদিকতার জন্য গ্রেফতার করা হয়নি। শফিক রেহমান একটি অপরাধের সাথে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার হয়েছেন। যেটা আদালতে প্রমানযোগ্য। সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করেছেন কোন সূত্র ধরে কেন তাকে গ্রেফতার করা হয়েছে।

এখন আপনি যদি আগে থেকেই রায় দিয়ে দেন শফিক রেহমান কোন অপরাধ করেনি, তাহলে তো আদালতের প্রয়োজন নাই, আপনার কথাই আইন। অলরেডি এই ঘটনায় দুজন বিদেশী বিদেশে সাজা খাটছে, দেশিদের তো বিচার কেবল শুরু।

আমি জানি, আমাদের বন্ধুরা মারা যাচ্ছে, সরকার তার কোন যথোপযুক্ত বিচার করছে না, খুনিদের ধরার চেষ্টাই করছে না, সে বিষয়ে আমার দীর্ঘ দীর্ঘ লেখা ও সাক্ষাতকার আছে, বহু চীৎকার চেচামেচি আছে। আমাদের সরকারকে আরো কঠোর ভাষায় সমালোচনা করবার ও চাপ প্রয়োগের প্রয়োজন।

তারমানে তো এই নয় যে এক অপরাধের বিচার হয়না দেখে আরেক অপরাধের বিচার করতে পারবে না! এক অপরাধী সাজা পায়না দেখে কি আরেক অপরাধীকেও মুক্ত দেখতে চান? বুঝলাম আপনি আওয়ামী বিরোধী, তারমানে কি আপনি একজন অপরাধীকে সমর্থন করবেন?

আমি জানিনা, শফিক রেহমান অপরাধী কিনা, সেটা আদালত বিচার করবে। তবে যদি সত্যি-ই অপরাধী হয়ে থাকে, তাহলে আপনারা কার পক্ষ নিচ্ছেন বন্ধুগন?

একজন রাজাকারের পক্ষাবলম্বনকারী ও একজন সম্ভাব্য ফৌজদারী অপরাধীর?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শফিক রেহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT