চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিটহাব কিনতে আলোচনায় মাইক্রোসফট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

কম্পিউটার কোডিংয়ের জন্য জনপ্রিয় ওয়েবসাইট গিটহাব কিনতে চাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, বছরখানেক ধরেই মাইক্রোসফট গিটহাব কিনতে চাইলেও কয়েক সপ্তাহ ধরে এই চুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়ে উঠেছে। তবে চুক্তি নিয়ে দুই প্রতিষ্ঠানের আলোচনা কতদূর পৌঁছেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক ব্যক্তি সিএনবিসিকে জানিয়েছে, মাইক্রোসফট বর্তমানে যে পরিমাণ অর্থে অধিগ্রহণ করতে চাইছে, গিটহাবের মূল্য তার চেয়েও বেশি।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, গিটহাবের সর্বশেষ বাজার মূল্য ছিল ২০০ কোটি মার্কিন ডলার। তাই গিটহাব অধিগ্রহণ হতে পারে ৫০০ কোটি বা তার চেয়ে অধিক মূল্যে।

এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির কেউই কোনো মন্তব্য করেনি।

সফটওয়্যার ডেভেলপারদের জন্য গিটহাবের টুল খুবই দরকারি। ডেভেলপাররা কোড সংরক্ষণ করতে, হালনাগাদ এবং বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে এই সাইট ব্যবহার করে থাকে।

ব্যক্তি মালিকানাধীন এই প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫ লাখ সংস্থার ২ কোটি ৩০ লাখের বেশি স্বতন্ত্র ব্যবহারকারী রয়েছে।

এর আগে ২০১৬ সালেও মাইক্রোসফটের গিটহাব কেনার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল কিন্তু গিটহাব সে সময়ে এ ধরনের প্রক্রিয়ার কথা নাকচ করে দেয়।

ট্যাগ: মাইক্রোসফট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশিকে চড় মারলো মালয়েশিয়ান ইমিগ্রেশন অফিসার, ভিডিও ভাইরাল

পরবর্তী

নতুন ব্যবসা শুরু করলেন অপূর্ব

পরবর্তী

নতুন ব্যবসা শুরু করলেন অপূর্ব

আমার আত্মপ্রচার পছন্দ নয়: জিম জারমুশ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT