চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়িবোমায় নিহত সাংবাদিকের খুনিদের বাঁচাতে মিলিয়ন ইউরো!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
মালটা-পানামা পেপারস-সাংবাদিক হত্যা

গাড়িবোমা বিস্ফোরণে নিহত মালটার সাংবাদিক ড্যাফনি কারুয়ানা গালিজিয়ার হত্যাকারীদের রক্ষা করতে এক মিলিয়ন ইউরো বা প্রায় ১০ কোটি টাকার ‘প্রস্তাব’ দেয়া হয়েছে বলে দাবি করেছেন তার তিন ছেলে।

ওই প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানুষের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী জোসেফ মুসকাতের পদত্যাগ চেয়েছেন তারা।

বিশ্বে আলোড়ন সৃষ্টি করা দুর্নীতির ফাঁস হওয়া নথি পানামা পেপারস নিয়ে রিপোর্ট করেছিলেন মালটার অনুসন্ধানী সাংবাদিক ড্যাফনি কারুয়ানা গালিজিয়া। গত সোমবার দুপুর তিনটার দিকে বাসা থেকে নিজের গাড়িতে করে বের হন। কিছুক্ষণ পরে গাড়িটি বিদনিজা এলাকায় আসলে হঠাৎ বিস্ফোরণ হয়।

বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিলো যে পিউগেট ১০৮ মডেলের গাড়িটির বিভিন্ন খন্ডিত অংশ ২২ মিটার দূর পর্যন্ত চলে যায়।

ম্যাথিউ কারুয়ানা গালিজিয়া তার অন্য দুই ভাই এন্ড্রু এবং পলের সই করা এক বার্তা ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আমার মায়ের খুনীদের বাঁচাতে মালটার নেতারা আমাদের উপরে অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। প্রমাণ ও দলিলের বিনিময়ে এক মিলিয়ন ইউরো বা নয় কোটি ৭০ লাখ টাকা দেয়ার চেষ্টা করা হয়েছে।সাংবাদিক গালিজিয়ার খুনিদের বাঁচাতে এক মিলিয়ন ইউরো দেয়ার চেষ্টাতিনি বলেন, আমাদের মা জীবিত থাকতে যে সরকার ও পুলিশ ব্যর্থ হয়েছে, আমার মায়ের মৃত্যুর পরও তারা ব্যর্থ হবে। যারা আমার মায়ের মুখ বন্ধ রাখতে চেয়েছিলেন তাদের কাছ থেকে এখন আমরা ন্যায় বিচার আশা করি না।

তারা মালটার প্রধানমন্ত্রী জোসেফকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, মানুষের মৌলিক স্বাধীনতার অধিকার রক্ষা করতে ব্যর্থ হওয়ার দায় স্বীকার করে রাজনৈতিক দায়িত্ববোধ থেকে হলেও পদত্যাগ করুন।

Reneta

পুলিশ জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল পদে এমন ব্যক্তিদের বসানোর দাবি জানান, যারা তার ও তার অনুসারীদের বিরুদ্ধে কাজ করতে ভয় পাবেন না।

গালিজিয়ার মৃত্যুর পর ওই বিস্ফোরণের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ অভিহিত করে একে মালটার স্বাধীন মত প্রকাশে উপর আঘাত হিসেবে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী জোসেফ। তিনি সাংবাদিকদের কাছে গালিজিয়াকে তার তীব্র সমালোচক এবং এই হত্যাকাণ্ডকে খুবই ভয়াবহ ঘটনা হিসেবে বলেছিলেন।মালটা-পানামা পেপারস-সাংবাদিক হত্যা৫৩ বছর বয়সী ড্যাফনি কারুয়ানা গালিজিয়া সরকারের বিভিন্ন পর্যায়ে হওয়া দুর্নীতি নিয়ে লিখে খ্যাতি পেয়েছিলেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস –এর দেয়া তথ্য অনুসারে, চলতি বছরে এখন পর্যন্ত ড্যাফনিসহ ২৭ জন সাংবাদিক তাদের কাজের খেসারত হিসেবে খুন হয়েছেন।

সরকারপক্ষের দুর্নীতি ও রাজনৈতিক অনিয়মের কাহিনী অনুসন্ধানের মাধ্যমে ফাঁস করে জনগণের কাছে সম্মান ও খ্যাতি পাওয়া ড্যাফনির মৃত্যুর ঘটনায় পানামা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনসহ ইউরোপ ও মালটার বিভিন্ন এনজিও তীব্র নিন্দা জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড্যাফনি কারুয়ানা গালিজিয়াপানামা পেপারস কেলেঙ্কারিমালটাসাংবাদিক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT