গাড়ি চালিয়ে ক্রিমিয়া সেতু পরিদর্শনে গেলেন পুতিন

পুতিন ও অন্যান্য কর্মকর্তারা ক্রিমিয়া সেতু পরিদর্শন করছেন, ঠাণ্ডা আবহাওয়ায় সবাই গরম পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাশিয়ার মূল ভূখন্ডের সাথে ক্রিমিয়ার সংযোগকারী সেতু পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অক্টোবরে বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজ থেকে এ কথা জানা গেছে।
সোমবার পুতিন নিজেই একটি মার্সিডিজ গাড়ি চালিয়ে সেতুটি দেখতে যান এবং এ সময়ে ডেপুটি প্রধানমন্ত্রী মরাত খুশনুল্লিনের কাছ থেকে এর মেরামত কাজের খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, সেতুতে বিস্ফোরণের জন্যে মস্কো ইউক্রেনকে দায়ী করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






