চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়িতে ব্যবসায়ী হত্যা: কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ

রুমন রেজারুমন রেজা
৬:৫৬ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত বাস থামিয়ে ভেতরে থাকা ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা নিছক ছিনতাই নাকি টার্গেট কিলিং সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হত্যা রহস্য উদঘাটনে নিহত ব্যবসায়ীর প্রোফাইলকে বেশি গুরুত্ব দিচ্ছে তদন্তকারীরা।

সোমবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুরে বোমা ফাটিয়ে বাসের গতিরোধে করে ব্যবসায়ী নুরুল ইসলামকে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা ঘটনায় পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যাচাই বাছাই করা হচ্ছে তাদের দেওয়া তথ্য। তবে নিহতের সঙ্গে কারও কোনো শত্রুতার বিষয় জানাতে পারেননি স্বজনরা।

হত্যাকারীদের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তার দাবি করেছে পরিবারের সদস্যরা। নুরুল ইসলামের বাবা কাজী হানিফ বলেন, আমার জানা মতে, তার কোনো শত্রু নেই। এই ঘটনা কিভাবে ঘটলো সেটা আমরা বলতে পারছি না।

নিহতের মা আনোয়ারা বেগম বলেন, আমরা ছেলে হত্যার বিচার চাই।

গুলি করে ছিনিয়ে নেওয়া ব্যাগে কি ধরণের কতোটা মূল্যবান সম্পদ ছিলো তা জানার চেষ্টা করছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, ‘চারজন লোক বাসে উঠে শুধু ওনাকে (নুরুল ইসলাম) লক্ষ্য করেই গুলি করে বলে আমরা জানতে পেরেছি। আমরা কাউকে গ্রেফতার করিনি। তবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছি।

Reneta

এই ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।

নিহত নুরুল ইসলামের আরও কোনো ব্যবসা ছিলো কি না জানার চেষ্টা করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাড়িতে হত্যাব্যবসায়ী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT