চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খামারে গিয়ে আর ফিরলেন না ব্যবসায়ী মোক্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৮
অপরাধ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে মোক্তার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।

নিখোঁজের চারদিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার কাজীবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত ড্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোক্তার হোসেন ওই এলাকার মৃত হাজী আবুল হাশেমের ছেলে। তিনি নিজের মৎস্য খামারের ও কৃষি জমিতে ফসলের ব্যবসা করতেন। তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, মোক্তার হোসেন ১৬ ডিসেম্বর রাত দশটায় এলাকায় নিজের মাছের খামারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন এবং এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকে। রাতে মোক্তার হোসেন বাসায় ফিরে না এলে তার স্ত্রী শিল্পী বেগম পরদিন ১৭ ডিসেম্বর সকালে এ ব্যাপারে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

‘এরপর মাছের খামারসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পুলিশ নিখোঁজের বিষয়টি তদন্ত শুরু করলেও মোক্তার হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকার কারনে তার অবস্থান জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে কাজীপাড়া এলাকায় তার বাড়ির পাশে রাস্তায় একটি পরিত্যক্ত ড্রাম থেকে পঁচা দুর্গন্ধ ছাড়ালে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে ড্রামের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোক্তার হোসেনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

Reneta

এরপর স্বজনরা এসে লাশ শনাক্ত করলে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’

নিহতের স্বজনরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  নিহতের গলায় ও শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে শারিরীক নির্যাতনের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজহারুল ইসলাম সরকার জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের স্বজনদের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জব্যবসায়ী হত্যালাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই ছবি নিয়ে ঢাকায় আসছেন সৃজিত মুখার্জী

পরবর্তী

সোমবারের মধ্যে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ

পরবর্তী
তফসিল

সোমবারের মধ্যে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ

ছেলের নাম 'হিটলার' রাখায় দম্পতির জেল

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT