চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষ বাড়ছে কি?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৯ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A
বকেয়া বেতনের দাবিতে (রবিবার) পল্লবীর পূরবী সিনেমা হল সংলগ্ন পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ

করোনাকালে সমস্যা মোকাবিলায় সরকারি যে প্রণোদনা, তার বেশির ভাগই গিয়েছে তৈরি পোশাক শিল্প তথা গার্মেন্টস সেক্টরে। এছাড়া বর্তমানে গার্মেন্টস খাত রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। এতোকিছুর পরেও গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষের দেখা মিলছে সাম্প্রতিক সময়ে।

জোর করে পদত্যাগ করানো, বেতন দিতে দেরি, কর্মী ছাটাইসহ নানা অভিযোগে আন্দোলন ও বিক্ষোভ করতে দেখা যাচ্ছে গার্মেন্টস শ্রমিকদের। করোনাকালেও দেশের বিভিন্ন শ্রম এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ করে মাঝে মাঝেই সংবাদ শিরোনাম হচ্ছেন তারা। বিষয়টি খুবই চিন্তার।

পোশাক শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, চলতি মাসের দ্বিতীয় দিনের পর থেকেই ধীরে ধীরে রপ্তানি বাড়ছে। সর্বোচ্চ ২০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয় ১৩ আগস্ট। গেল ২২ আগস্ট হয়েছে সাড়ে ৬ কোটি ডলারের পোশাক রপ্তানি।

করোনাকালিন পরিস্থিতি বিবেচনায় পোশাক রপ্তানি নিয়ে আশঙ্কা থাকলেও তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। মূলত ইউরোপের বাজারে স্বাভাবিকতা ফিরে আসায় ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। নতুন ক্রয়াদেশ ছাড়াও করোনার কারণে আটকে যাওয়া পুরনো ক্রয়াদেশের পণ্যও রপ্তানি হচ্ছে।

সরকারের প্রণোদনা ও রপ্তানির ঘুরে দাড়ানোর চিত্রে হয়তো পুরো খাতের আসল অবস্থা বোঝা যাবে না। হয়তো কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্যা রয়েই গেছে। বড় বড় প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ছোট বা দূর্বল প্রতিস্ঠানগুলোর সমস্যা সমাধানে এগিয়ে আসা জরুরি। যাতে করে শ্রমিক অসন্তোষ তৈরি হয়ে বিদেশী ক্রেতাদের অনাস্থা তৈরি না হয় এবং দেশের অর্থনীতি ঝুঁকিতে না পড়ে। ওই বিষয়ে গার্মেন্টস শিল্পের নেতৃবৃন্দ থেকে শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের একটি সরাসরি মনোযোগ দরকার বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রমিক অসন্তোষ
শেয়ারTweetPin

সর্বশেষ

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT