চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গামিনী থাকছেন, আরও দুইজন আসছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

শের-ই-বাংলা স্টেডিয়ামে রানপ্রসবা উইকেট এনে দিতে পারেন না কিউরেটর গামিনী ডি সিলভা। এমন অভিযোগ বহুদিনের। পুরনো এ বিতর্ক জোরেশোরে ফিরেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আড়াইদিনে শেষ হওয়ার পর। সমালোচনা বাড়লেও এবারও টিকে যাচ্ছেন এই লঙ্কান। তাকে রেখেই আরও দুই বিদেশি কিউরেটর আনার চিন্তা করছে বিসিবি।

বিপিএলের কয়েকটি আসরে টানা বড় রানের দেখা মেলেনি। সদ্যগত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাটিং সহায়ক উইকেট চেয়েও পায়নি বাংলাদেশ দল। হারের পেছনে উইকেটকে দায়ী করেছেন অনেকেই। তবুও গামিনীর উপরই আস্থা রাখছে বিসিবি। বোর্ড সূত্র বলছে, মিরপুর ও চট্টগ্রাম ভেন্যুর জন্য ভারত থেকে কিউরেটর আনা হচ্ছে।

শ্রীলঙ্কান গামিনী প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন ২০১০ সাল থেকে। গতকিছুদিন তাকে ঘিরে সমালোচনা বেড়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। সোমবার তো বিসিবিপাড়ায় গুঞ্জনই ছড়ায় গামিনীকে আর কিউরেটর হিসেবে রাখা হচ্ছে না। পরে সেটি এক লহমায় উড়িয়ে দিলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

‘গামিনীকে সরানো হচ্ছে কিংবা তিনি চলে যাচ্ছেন এমন কোন কথা শুনিনি। বোর্ডেও এসব নিয়ে কোন আলোচনা হয়নি। ক্রিকেট পরিচালনা কমিটির সভায়ও এনিয়ে কোন কথা হয়নি। বিসিবির প্রধান নির্বাহীকে প্রশ্ন করেছিলাম মিডিয়াতে অনেককিছু আসছে, সেও বিষয়টি নিয়ে কিছুই জানে না বলেছে।’

মূলত হোম অব ক্রিকেটের মাঠ সংস্কারের পর থেকেই গামিনীকে ঘিরে বিতর্ক বাড়তে থাকে। মাঠ সবুজের গালিচা তকমা হারিয়ে বাদামী রং ধারণ করেছিল নতুন করে সাজানোর পর। আউটফিল্ডের অবস্থা বাজে হয়ে পড়েছিল। সেসময় সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়া আউটফিল্ড নিয়ে প্রকাশ্যেই অভিযোগ জানায়। তাতে মাঠের ভাগ্যে জোটে দুটি ডিমেরিট পয়েন্টও।

মূর্তিকারিগর

Reneta

প্রধান কিউরেটর হিসেবে গামিনীর যোগ্যতা নিয়ে তাতে প্রশ্ন উচ্চকিত হয় আরও। পরে গত বিপিএলে উইকেট নিয়ে সমালোচনা করে জরিমানা গুনেছেন তামিম। মাশরাফী ও বেশকিছু বিদেশী ক্রিকেটারও উইকেটের সমালোচনা করেন। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা শিরোপা হাতছাড়া করলে কিউরেটরের দিকে অভিযোগের আঙুল ওঠে আবারও। নিজ দেশ শ্রীলঙ্কাকে উইকেট সম্পর্কে আগাম তথ্য দিয়েছেন গামিনী, এমন অভিযোগও ওঠে। এসব অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি বলে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিসিবি।

তার মাঝেই এল নতুন দুই কিউরেটরের খবর। প্রশ্ন উঠছে তারা কোথায় কাজ করবেন? তাদের যেহেতু মিরপুর ও চট্টগ্রামের জন্যই আনা হচ্ছে। দুজায়গাতেই দুজন কিউরেটর কাজ করে চলেছেন। সেটির সমাধান হতে পারে এভাবে, নতুনদের একজন কাজ করতে পারেন মিরপুরেই, গামিনীর সঙ্গে। অন্যজন চট্টগ্রামে। তখন বন্দরনগরীর কিউরেটর জাহিদ রেজা বাবুকে সরিয়ে দেয়ার কথাও শোনা যাচ্ছে।

বিসিবি পরিচালকদের আস্থাভাজন বলেই টিকে যাচ্ছেন গামিনী। জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও এই লঙ্কানের পক্ষে সাফাই গাইলেন বরাবরের মতই।

‘গামিনীকে নিয়ে অনেক কথা হয়। ওতো চাকরি করে। ওকে বলা হয়েছে বোর্ড থেকে, সেভাবেই উইকেট বানিয়েছে। ওর দোষ কী? ওর চাকরি খাওয়ার কী দরকার হয়ে গেছে! ও কী ভাল কাজ করেনি? হাথুরুসিংহে থাকার সময় যেভাবে উইকেট চেয়েছে বানিয়ে দেয়নি? এখনকার উইকেটও আমরাই চেয়েছি, গামিনী ইচ্ছেয় বানিয়ে দেয়নি। ও একটা বিদেশি মানুষ বলে চাপিয়ে দিয়ে বললাম শুলে চড়াও, মাইরা ফালাও, এটা ঠিক না। আমরা হেরেছি একটাই কারণে, ভাল ক্রিকেট খেলিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুরের উইকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT