চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাভাস্কার-আনুশকা বিতর্ক: পক্ষ নিলেন, খোঁচাও দিলেন কঙ্গনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

মাঠে বিরাট কোহলির ব্যর্থতায় ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার আপত্তিকর মন্তব্য করেছেন আনুশকা শর্মাকে নিয়ে। আনুশকাও দিয়েছেন উচিত জবাব। এই ঘটনায় কঙ্গনা রানাউত আনুশকাকে সমর্থন করলেও খোঁচা মারার সুযোগ হাতছাড়া করেননি।

কঙ্গনা টুইটারে লিখেছেন, “আমাকে যখন ‘হারামখোর’ বলা হয়েছে তখন আনুশকা চুপ ছিলেন। এখন একইভাবে তাকেও আক্রমণ করা হয়েছে। ক্রিকেটের সাথে আনুশকার নাম জড়ানোর বিষয়টির নিন্দা করছি। কিন্তু নির্দিষ্ট কিছু ঘটনায় নারীবাদী হওয়ার বিষয়টিও ভালো কিছু নয়।”

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৯৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিল্ডিংয়ের সময় দুটি ক্যাচ ফেলে দেওয়ার পর ব্যাট হাতে করেছেন মাত্র ১ রান।

লকডাউনে আনুশকা বল করছেন, কোহলি ব্যাট করছেন এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ভিডিও ইঙ্গিত করে সামাজিক মাধ্যমে গাভাস্কার লিখেছেন, ‘কোহলির অনুশীলন করা উচিৎ ছিল… তিনি জানেন বেশি অনুশীলনে পারফর্মেন্স ভালো হয়। লকডাউনের সময়ে, তিনি শুধু আনুশকার বোলিংয়েই অনুশীলন করেছেন। এটা তার জন্য খুব একটা ভালো হয়নি।’

সোশ্যাল মিডিয়ায় গাভাস্কারকে কড়া জবাব দিয়েছেন আনুশকা। গাভাস্কারের মন্তব্যটিকে অরুচিকর বলেছেন তিনি।

গাভাস্কার জানিয়েছেন আনুশকাকে দোষারোপ করেননি তিনি। লকডাউনে ক্রিকেটাররা অনুশীলন করতে পারেননি, সেই বিষয়টাই বোঝাতে চেয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া

#Anushka remained quiet when I was threatened and called Haramkhor but today the same misogyny coming to bite her, I condemn the fact that she was dragged in to cricket by #SunilGavaskar but selective feminism is equally uncool.

— Kangana Ranaut (@KanganaTeam) September 25, 2020

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাকঙ্গনাকিংস ইলেভেন পাঞ্জাববিরাট কোহলিসুনীল গাভাস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT