রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, গাবতলী বাস টার্মিনালের প্রবেশগেট থেকে ৫০ গজ ভেতরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
আশ-পাশের লোকজন মৃত ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও তারা বলেছে, তিনি এখানেই থাকতেন। কিন্তু ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।







