চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাবতলী থেকে মিরপুর সড়কে রিকশা চলাচলে বাধা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
রিকশা

পর্যায়ক্রমে অবৈধ রিকশা বন্ধ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কুড়িল থেকে মালিবাগ পর্যন্ত বৈধ রিকশাগুলোরও লেন ধরে চলতে হবে। রিকশা মালিক-শ্রমিক সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করে অবৈধ রিকশার গ্যারেজ বন্ধেও কমিটি করেছে সিটি কর্পোরেশন। তবে গাবতলী থেকে মিরপুর সড়কে আগের মতো রিকশা চলাচলে বাধা নেই। 

কয়েকদিন আগে কুড়িল থেকে রামপুরা হয়ে মালিবাগ পর্যন্ত রিকশা বন্ধের সিদ্ধান্ত নেয় দুই সিটি কর্পোরেশন। রিকশাশ্রমিকরা প্রতিবাদে সোমবার দিনভর সড়কটিতে বিক্ষোভ করেন। প্রধানমন্ত্রী একনেকে রিকশার জন্য আলাদা লেন চালুর ঘোষণা দেন। মেয়রও আশ্বাস দেন। রিকশাশ্রমিকরা বিক্ষোভ স্থগিত করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জটিলতা সমাধানে বুধবার সভা করে। রিকশা মালিক-শ্রমিক সংগঠনের সঙ্গে এতে স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন।

ঢাকা উত্তরে ২৭ হাজার ৫শ’ রিকশা অনুমোদিত। পুলিশ ও ট্রাফিক বিভাগের দাবি, অবৈধ রিকশার কারণে যানজট হয়, দূর্ঘটনা ঘটে এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

সিটি কর্পোরেশন কোনোভাবেই অবৈধ রিকশা চলতে দেবে না। এর পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে প্রধান সড়ক থেকে রিকশা উঠে যাবে। এখন যেসব সড়কে লেন আছে এবং অলিগলিতে চলতে পারবে।

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন: অবৈধ রিকশা শনাক্ত করতে বৈধ রিকশাগুলোতে কিউআর কোড বসানো হবে। সেই সঙ্গে মূল সড়কে রিকশা না চলে চলাচল করবে বাইলেনে। এছাড়া তারা (রিকশাচালকরা) নন-মেকানিক্যাল ট্রান্সপোর্ট (এনএমটি) বা বাইলেনে রিকশা চালাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিকশা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT