চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান বন্ধ হয়ে যেতে পারতো শাকিরার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

২০১৭ সালের ‘এল দোরাদো ওয়ার্ল্ড ট্যুর’ ছিল শাকিরার জীবনের একটি গুরুত্বপূর্ণ সফর। আর তাই এই সফরে অংশ নেয়ার জন্য পাঁচ মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু সফরের ঠিক আগ মুহূর্তে শাকিরার কণ্ঠনালি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। গানের ক্যারিয়ার অনিশ্চয়তার মুখ পড়ে। এই ঘটনায় বিষণ্ণ হয়ে একেবারেই বদলে গিয়েছিলেন শাকিরা।

ষাট সদস্য নিয়ে শাকিরার ওয়ার্ল্ড ট্যুর শুরু হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। ভক্তদের শাকিরা জানিয়ে দেন কণ্ঠনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০১৮-এর আগে এল দোরাদো ওয়ার্ল্ড ট্যুরে অংশ নিতে পারছেন না তিনি। যেসব ভক্ত কষ্ট করে টিকিট কিনেছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন শাকিরা।

শাকিরা জানতে পেরেছিলেন যে তার কণ্ঠ ঠিক করার জন্য অস্ত্রোপচার লাগবে। সেই সময়ের অনুভূতি সম্পর্কে গার্ডিয়ানে দেয়া একটি সাক্ষাৎকারে শাকিরা বলেন, ‘আমি সবসময়েই ভাবতাম সৌন্দর্য, যৌবন এসব বিষয় জীবন থেকে চলে যাবে। কিন্তু কখনই ভাবিনি যে আমার কণ্ঠই আমাকে ছেড়ে চলে যাবে। কণ্ঠই আমার পরিচয়। তাই গান গাইতে না পারার বিষয়টি সহ্য করার মতো ছিল না। এমনও সময় গিয়েছে যে বিছানা থেকে উঠতে পারিনি। খুব বিষণ্ণ ছিলাম।’

শাকিরা জানান, তার দীর্ঘদিনের সঙ্গী ফুটবল তারকা পিকে অনেক সহযোগিতা করেছেন তাকে। সবসময় পাশে থেকেছেন। কিন্তু এই ঘটনায় শাকিরা হতাশাগ্রস্ত হয়ে পরেছিলেন। নেতিবাচক মানসিকতার হয়ে উঠেছিলেন। খিটমিটে হয়ে উঠেছিলাম। পিকে আমার সবচাইতে খারাপ আচরণগুলো সয়ে নিয়েছে।

শাকিরা বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন মাদ্রিদে অনুষ্ঠিতব্য ডাভিস কাপ এর ফাইনালে গান গাওয়ার জন্য। এরপর ফেব্রুয়ারি মাসে মিয়ামিতে ২০২০ সুপার বোল এর হাফটাইম শোতে জেনিফার লোপেজের সঙ্গে দেখা যাবে শাকিরাকে। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেরার্ড পিকেফুটবলারলিড বিনোদনশাকিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা চার বিশ্বকাপে অনুমান সঠিক ছিল, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT