বিনোদন

গান নেই আলিয়ার ঠোঁটে!

অভিনেত্রী গাঙ্গুবাই লুকের ছবি, কালো ও সাদা ছবি, চোখে গভীর দৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেলো আলিয়ার ‘গাঙ্গুবাই’ লুক, ছবিতে অভিনেত্রীর গভীর চোখ ও ঐতিহ্যবাহী পোশাক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সঞ্জয় লীলা বানসালির ছবি মানেই মিষ্টি কিছু প্রেমের গান থাকবেই। আলিয়া ভাটও সেই আশাতেই ছিলেন। ভেবেছিলেন ‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’তে তার ঠোঁটে থাকবে কিছু গান। কিন্তু আশা পূরণ হলো না আলিয়ার।

জানা গেছে ‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’তে থাকতে দুটি গান। কিন্তু একটিতেও আলিয়াকে দেখা যাবে না। ‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’তে আলিয়া একজন গ্যাংস্টার। তাই তার চরিত্রের সাথে গান মানাবে না, এমনটাই মনে করেছেন নির্মাতা।

‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’র গল্প মূলত সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। মুম্বাইয়ের কামতাপুরি অঞ্চলের এক যৌনপল্লীর প্রভাবশালী কর্ত্রীর চরিত্রে অভিনয় করছেন আলিয়া। এর আগে এরকম চরিত্রে আলিয়াকে দেখা যায়নি।

এবছরের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে সঞ্জয় লীলা বানসালির বহু প্রতীক্ষিত ‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমাটি।

বিষয়:আলিয়া ভাট গাংগুবাই কাঠিয়াবাড়ি সঞ্জয় লীলা বানসালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…