চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান্ধী পরিবারের বিশেষ নিরাপত্তা প্রত্যাহার করায় কংগ্রেসের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গান্ধী পরিবারের বিশেষ নিরাপত্তা (এসপিজি) প্রত্যাহারের প্রতিবাদে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বাড়ির সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেসের কর্মীরা।

এসময় কংগ্রেসের এক উত্তেজিত কর্মী বলেন: তারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে খেলা করছেন। কিসের ভিত্তিতে সরকার এ কাজ করেছে? নিরাপত্তা কমিয়ে গান্ধী পরিবারের অমর্যাদা করা হচ্ছে।

এনডিটিভি জানায়, সোনিয়া গান্ধীর একজন ঘনিষ্ট সহযোগী আহমেদ প্যাটেল। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় টুইটারে তিনি বলেন, বিজেপি চূড়ান্ত পর্যায়ে ব্যক্তিগত প্রতিহিংসায় নেমেছে।

তিনি বলেন, সাবেক দুই প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের আপোষ ঘটাচ্ছে সরকার।

সম্প্রতি নিরাপত্তা পর্যালোচনা শেষে গান্ধী পরিবারের ওপর থেকে বিশেষ নিরাপত্তা (এসপিজি) প্রত্যাহার করেছে ভারত সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তারা শুধু জেড প্লাস নিরাপত্তা পাবেন।

১৯৯১ সালে রাজীব গান্ধীকে হত্যার পর থেকে গান্ধী পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসপিজি) সুরক্ষার ব্যবস্থা করা হয়। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে নিরাপত্তা দিত এসপিজি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসপিজি
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT