চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে ক্রিকেটিয় উত্তাপ ছড়াবেন আসিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২১, মে ২০১৯
বিনোদন
A A

স্বপ্ন ছিলো ক্রিকেটার হওয়ার। ভাগ্যদোষে হয়ে গেলেন সংগীতশিল্পী! অন্তত এমনটাই মনে করেন দেশের তারকা কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিভিন্ন সময়ে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা কিংবা উম্মাদনার কথা অকপটে বলেছেন তিনি।

আসছে ক্রিকেট বিশ্বকাপ, যা সামনে রেখে ক্রিকেট নিয়ে আবারও নতুন গান নিয়ে আসছেন আসিফ। এরআগে ২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে তার গাওয়া ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের গানটি দেশজুড়ে অলোড়ন তোলে।

সেই গানের ১৫ বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে আসিফ গাইলেন নতুন একটি গান। ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’-শিরোনামের এই গানে এবার আসিফের সাথে আছেন কণ্ঠশিল্পী পূজা এবং ঐশ্বর্য। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সংগীতপরিচালনা করেছেন এমএমপি রনি। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে যা নির্মাণ করেছেন মাহমুদ মাহিন।

এ প্রসঙ্গে আসিফ বলেন, প্রায় ১৫ বছর পর জাতীয় ক্রিকেট দলকে নিয়ে কোন গান করলাম আবার। মানুষের মধ্যে ক্রিকেটিও উন্মাদনা আনার জন্য যা যা প্রয়োজন তা এই গানের কথা, সুর ও সংগীতায়োজনে আছে। গানটা প্রকাশের পর তা সবার ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।

আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী বাকি দুই কণ্ঠশিল্পী পূজা ও ঐশ্বর্য। তাদের মতে আসিফের সঙ্গে গানে গানে বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভ কামনা জানানো নিঃসন্দেহে ভালো লাগার মতো একটি ব্যাপার। গানটি এখন সবার কাছে ভালো লাগলেই তাদের সকলের স্বার্থকতা বলে মনে করেন তারা।

চেয়ারআপের সৌজন্যে আগামী ২৫ মে গানটি চেয়ারআপের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফক্রিকেটজাতীয় দলপূজালিড বিনোদনশিল্পীস্নেহাশীষ ঘোষ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT