বিনোদন

গানেও ‘লা লা ল্যান্ড’ সেরা

‘লা লা ল্যান্ড’ ছবির গানের দৃশ্য

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

‘লা লা ল্যান্ড’ ছবির ‘সিটি অব স্টারস’ গানটি অস্কারে ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে আর ‘বেস্ট অরিজিন্যাল স্কোর’ বিভাগের দুটি পুরস্কার জিতেছে। ‘সিটি অব স্টারস’ গানের জন্য পুরস্কার পেয়েছেন জাস্টিন হুরউইজ, বেঞ্জ পাসেক এবং জাস্টিন পল। আর ‘বেস্ট অরিজিন্যাল স্কোর’ বা আবহ সংগীতের জন্য জাস্টিন হুরউইজ।

‘বেস্ট অরিজিন্যাল স্কোর’ বিভাগের জন্য এ বছর মনোনয়ন পেয়েছে ‘জ্যাকি’, ‘লা লা ল্যান্ড’, ‘লায়ন’, ‘মুনলাইট’ ও ‘প্যাসেঞ্জারস’ ছবি। আর ‘বেস্ট অরিজিন্যাল সং’ বা সেরা গান বিভাগে মনোনয়ন পেয়েছে ‘লা লা ল্যান্ড’ ছবির ‘অডিশন’, ‘ট্রলস’ ছবির ‘কান্ট স্টপ দ্য ফিলিং’, ‘লা লা ল্যান্ড’ ছবির ‘সিটি অব স্টারস’, ‘জিম: দ্য জেমস ফোলে স্টোরি’ ছবির ‘দ্য এম্পটি চেয়ার’ ও ‘মোয়ানা’ ছবির ‘হাউ ফার আই উইল গো’ গানগুলো।

এরই মধ্যে ‘লা লা ল্যান্ড’ ছবিটি সেরা পরিচালকসহ কয়েকটি বিভাগে অস্কার পেয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…