আন্তর্জাতিক

‘গাদার বন্দর’ কী যুক্তরাষ্ট্রকেও ভোগাবে?

‘গাদার বন্দর’ কী যুক্তরাষ্ট্রকেও ভোগাবে?
চীনের প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তান তার গাদার বন্দরকে গড়ে তুলছে। এই বন্দরের প্রভাব শুধু ভারতেই নয়, উপসাগরীয় দেশসমূহ, ইরান এবং আমেরিকাও প্রভাবিত হবে। আমেরিকার তেল এবং অন্যান্য ব্যবসা প্রভাবিত হবে। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি।
তিনি বলছেন, ‘গাদার বন্দর যদি চীন দেখাশোনা করে, যদি সেখানে তাদের সামরিক এবং নৌবাহিনীর উপস্থিতি থাকে, তা হলে তার প্রভাব কোন মতেই শুধু ভারতে আটকে থাকবে না। তার প্রভাব আমেরিকাতেও প্রভাব ফেলবে এবং দেশটিকে ভোগাবে।
অতি স্পর্শকাতর ভূকৌশলগত অবস্থানে ৪৬০০ কোটি ডলার খরচ করে নির্মীয়মাণ গাদার বন্দর পাকিস্তানে চীনের অর্থনৈতিক করিডরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ।
বালুচিস্তান প্রদেশে আরব সাগরের বুকে এই গভীর সমুদ্র বন্দরটির কাজ প্রথম দফায় শেষ হয়েছে। গত বছর সেটি উদ্বোধনও করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এখন চলছে দ্বিতীয় দফার কাজ।
বিষয়:পাকিস্তান যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…