অবৈধভাবে ১৭ কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় গাজী ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান গাজী মাহমুদকে জিজ্ঞাসাবাদের পর দুদক তাকে আদালতে পাঠিয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে গাজী মাহমুদকে পুলিশের মাধ্যমে দুদক কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়। তাকে গ্রেপ্তার করার ১২ঘণ্টা পর আদালত নেয়া হয়।
বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের নিজ বাসা থেকে দুদকের একটি টিম গাজী মাহমুদকে গ্রেপ্তার করে দুদকে নিয়ে আসে।
এর আগে অবৈধভাবে ১৭ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন দুদুকের ঢাকা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আব্দুল ওয়াদুদ।








