চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর সিটি মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে শুক্রবার: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের মহামারীতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির আগামীকালের সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। একই সভায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিং এ একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদদ দিচ্ছে তাদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য।

গতকাল টাঙ্গাইলে মাওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ ব্যাপারে কথা হয়েছে। ওবায়দুল কাদের হামলাকারীদের আইনের আওতায় আনা হবে জানিয়ে বলেন, এ হামলার ব্যাপারে তদন্ত চলছে।

বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি গণতন্ত্রকে বিলীন করে ফেলছে -এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে আপনারা কোন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন? গণতন্ত্রের সম্মুখ যাত্রায় পদে পদে যারা বাধা তৈরি করে, তারাই আবার মায়াকান্না কাঁদছে। গণতন্ত্রের নামে যারা নির্বাচন বিমূখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়,যারা ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন করে এবং সোয়া এক কোটি ভূয়া ভোটার সৃষ্টি করে – তারাই আবার গণতন্ত্রের কথা বলে!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেন আপনি সংসদে গেলেন না? জনমতকে অসম্মান কে দেখালো – সরকার না আপনারা? বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না, সেজন্য তারা দেশের স্থিতিশীল নষ্ট করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। বিএনপি উসকানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের উপর দায় চাপাতে চায়।

তিনি আরও বলেন, সাম্প্রতিককালে প্রতিটি অঘটনের সাথে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসররা জড়িত। বিএনপিই শীর্ষ পর্যায় থেকে হত্যা, সন্ত্রাসের মদদ দেয়, আওয়ামী লীগ নয়। বিএনপির এ অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা, এ অস্থিরতার কারণে বিএনপি ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে ঘৃণা-বিদ্বেষের পোস্ট নিয়ন্ত্রণে জাকারবার্গকে লিগ্যাল নোটিশ

পরবর্তী

নির্বাচনী সহিংসতায় নওগাঁতে একজন খুন

পরবর্তী
নওগাঁয়ে নির্বাচনী সহিংসতায় একজন নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সহিংসতায় নওগাঁতে একজন খুন

পাকিস্তান ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুশীলনে কেনো পতাকা, ব্যাখ্যা দিল পাকিস্তান

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT