গাজীপুর

গাজীপুর সিটি মেয়র এমএ মান্নানের দায়িত্ব গ্রহণ

গাজীপুর সিটি মেয়র এমএ মান্নানের দায়িত্ব গ্রহণ

গাজীপুর সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক এম এ মান্নান। তিনি আজ দুপুরে আদালতের নির্দেশে নগর ভবনে এসে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন। অন্যায়ভাবে তাকে দুই বছর সাড়ে চার মাস সিটি করপোরেশনের বাইরে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার বাসা থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার হয়। প্রায় ২২ মাস জেলে থাকতে হয় তাকে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ৩০টি মামলা রয়েছে।

গত বৃহস্পতিবার আদালতের রায়ের কপি পাওয়ার পর অধ্যাপক এম এ মান্নান আজ দায়িত্ব গ্রহণ করেন।

বিষয়:গাজীপুর সিটি করপোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…