আদালত

গাজীপুর বয়লার বিস্ফোরণ: চিকিৎসা ও ক্ষতিপূরণ চেয়ে রিট

বয়লার বিস্ফোরণ

বয়লার বিস্ফোরণ

গাজীপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণের ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিট আবেদনে কারখানার মালিকের বিরুদ্ধে নতুন করে এফআইআরের নির্দেশনা চাওয়া হয়েছে।

আগামীকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এই বিষয়টির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

এ ঘটনায় গত ৬ জুলাই কর্তব্য অবহেলা, মেয়াদোত্তীর্ণ বয়লার ব্যবহার করা এবং বন্ধের দিন শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা এবং বিস্ফোরণে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়।

বিষয়:গাজীপুর বয়লার বিস্ফোরণ হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…