গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হলেও ১৫ মে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে ধারণা হয়েছে ১৫ মে ভোটগ্রহণ সম্ভব নয়।
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ প্রায় সাড়ে ৮ হাজার নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ, বিভিন্ন জেলা থেকে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফোর্স নিয়োগসহ কিছু কাজ শেষ করতে সময়ের প্রয়োজন হবে।
তাই আপিলে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করলে নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়া হবে।








