চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
গাজীপুর, জনপদ
A A

গাজীপুর মহানগরীর পূবাইলের বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত আবুল কালাম বসুগাঁও এলাকার বাসিন্দা। তার স্ত্রী পুতুলকে নিয়ে স্বপরিবারে ওই এলাকায় বসবাস করতেন।

পূবাইল থানার ওসি নাজমুল হক জানান: আবুল কালাম তার স্ত্রীকে নিয়ে বসুগাঁও এলাকার জিএম টেক্সটাইলের পেছনে বসবাস করতেন। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আবুল কালাম ও তার স্ত্রীকে নিজ কক্ষে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দম্পতির মৃত্যু হয়।

ভোরে এলাকাবাসী হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত ওই দম্পতির দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে।

ওসি আরো জানান: কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে। আলামত সংগ্রহসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুপিয়ে হত্যাগাজীপুরপূবাইলস্বামী-স্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একদিন পরই আবারও বাড়ল স্বর্ণের দাম

মে ৬, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বিষয়ে যা বললেন পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

এলডিসি উত্তরণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT