গাজীপুর

গাজীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ

জয়পুরহাট জেলা পুলিশ লাইনের ব্যানার, বাংলাদেশ পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট জেলা পুলিশ লাইনের ব্যানার, বাংলাদেশ পুলিশ, পুলিশ প্রশাসনের অফিসিয়াল সাইনবোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। নিহত রাবেয়া আক্তার (২০) গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকার আফজাল হোসেনের স্ত্রী।

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার শাহজাহান মিয়া জানান: গত রাতে পারিবারিক কলহের জেরে স্বামী আফজাল হোসেন তার স্ত্রী রাবেয়া আক্তারকে বেধড়ক মারধর করে। তার মাথা থেতলে দেয় এবং মাথার চুল উপরে ফেলে। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত রাবেয়া আক্তার একই এলাকার জহিরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক হয়। বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান: মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:স্ত্রী খুন স্বামীর হাতে স্ত্রী খুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…