গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান সোহেল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভুইয়া আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, ফাতেমা বেগম দন্ড প্রাপ্তরা হলেন- আমেনা বেগম, সজল, বাদল, তিথি ও বাপ্পি। মৃত্যুদণ্ড ছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ভাষা সৈনিক আব্দুল জব্বারের নাতি শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান সোহেলকে ২০০৮ সালের ৯ মার্চ সন্ধ্যায় পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে আমেনা বেগম, সজল, ও বাপ্পি পলাতক রয়েছে। বাকি দু’জন কারাগারে আটক আছে।








