চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সাংবাদিককে অপমান করেছিলেন সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২৩, জুন ২০১৬
বিনোদন
A A

সম্প্রতি ধর্ষণ নিয়ে সালমান খানের বেফাঁস মন্তব্যের কারণে প্রায় গোটা দেশ উত্তাল। এরপরই আস্তে আস্তে বের হয়ে আসছে সালমানের খারাপ কিছু রেকর্ড। যাতে সালমানের ভক্তরা রীতিমতো অবাক হচ্ছেন। সালমানের কাছে গণধর্ষিতা সুনীতা কৃষ্ণনের চিঠি ভাইরাল হওয়া পর এবার ভাইরাল হল দ্য হিন্দু’র সম্পাদকের একটি টুইট।

সম্প্রতি ‘দ্য হিন্দু’ পত্রিকার সম্পাদক সচিন কালবাগ একটি টুইট করেছেন, যেখানে তিনি একটি পুরনো ঘটনার উল্লেখ করেছেন। প্রায় বছর দশেক আগে জাতীয় পুরস্কার প্রাপ্ত এক নারী সাংবাদিক নিয়ে সালমান ব্যাপক সমালোচনায় পড়েছিলেন। তার ব্যবহারে রীতিমতো মিডিয়া অঙ্গণ ছাড়াও সাধারণ মানুষ অবাক হয়েছিলেন।

ঘটনার সূত্রপাত ওই নারী সাংবাদিক সালমান খানের বেশ কিছু সিনেমার সমালোচনা করেছিলেন। এরপর যখন সেই সাংবাদিক সালমানের সাক্ষাতকার নিতে যান, তাকে রোদের মধ্যে দাঁড় করিয়ে অপেক্ষা করানো হয় প্রায় একঘণ্টা। এরপর সালমান এসে যা করেছিলেন তাতে রীতিমতো চমকে যান ওই সাংবাদিক।

তাকে সেটের একটি জীর্ণ খাটিয়ার উপর বসতে বলে দাবাং খান আর সামনেই একটি গাছের গুঁড়িতে প্রস্রাব করেন তিনি। অভিনেতার এমন হেন ব্যবহারে অত্যন্ত অপমানিত হয়ে সেই নারী সাংবাদিক সাক্ষাতকার না নিয়েই চলে আসেন।

এই পুরো ঘটনাটি ‘দ্য হিন্দু’ পত্রিকার সম্পাদক পেয়েছেন সাংবাদিক এবং চলচ্চিত্র সমালোচক ময়াঙ্ক শেখরের একটি বই ‘নেম প্লেস অ্যানিমাল থিংগ’ থেকে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা রীতিমত ভাইরাল হয়ে যায়। সালমান যে বলিউডের ‘ব্যাড বয়’ তা তিনি বার বার নানা ঘটনায় প্রমাণ দিয়েছেন। কিন্তু তাই বলে একজন নারীর সামনে প্রস্রাব করা এ কেমন ব্যবহার।

সম্প্রতি ‘সুলতান’ ছবির শুটিং প্রসঙ্গে সালমান বলেন, ছবির কুস্তি প্রশিক্ষণের সময় সালমানকে যেমন কঠোর পরিশ্রম করতে হয়েছে তেমনি এর শুটিংও ছিল প্রচন্ড কষ্টসাধ্য। কখনো টানা ছয় ঘন্টা কুস্তির অভিনয়ও করতে হয়েছে সালমানকে। যা নাকি বাস্তবে কুস্তি করার চেয়েও কঠিন।

শুটিংয়ের পর তিনি কতোটা ক্লান্ত হয়ে পড়তেন তা বুঝানোর জন্য বলেন, কুস্তির দৃশ্যের শুটিং শেষে বের হয়ে আসার সময় নিজেকে ধর্ষিত নারীর মতো মনে হতো। আমি তখন সোজা হয়ে হাঁটতেও পারতাম না।

ট্যাগ: নায়কবলিউডসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে আইনজীবী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

পরবর্তী

ছোট পর্দায় শাকিব-শ্রাবন্তী

পরবর্তী

ছোট পর্দায় শাকিব-শ্রাবন্তী

মোহাম্মদপুরে জমজমাট ঈদ বাজার

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT