গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত নুরবানু(৪০) নীলফামারীর জলঢাকা থানার বগুনাগাড়ী এলাকার যাকর রাম রায় এর দ্বিতীয় স্ত্রী । তারা হরিণহাটি এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে রাতে গলাকেটে হত্যা করা হয়েছে । এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে । আটকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।







