চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছ চাপায় খালিদ মাহমুদ মিঠু’র নির্মম মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর ধানমণ্ডিতে গাছের নিচে চাপা পড়ে চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু নিহত হয়েছেন। সোমবার দুপুরে ধানমণ্ডি এলাকায় রিক্সায় করে যাওয়ার সময় হঠাৎ একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে তার মাথায় পড়ে আহত হন খালিদ মাহমুদ মিঠু।

গুরুতর আহত অবস্থায় খলেদ মাহমুদ মিঠুকে পাশের গণস্বাস্থ্য হাসপাতালে নেয়া ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। খালিদ মাহমুদ মিঠুর জন্ম ১৯৬০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন তিনি।

শোকাবহ খবর শুনে খালিদ মাহমুদ মিঠুর ধানমন্ডির বাসায় আসেন দীর্ঘ কর্ম জীবনের সাথীরা ছাড়াও ভক্ত ও স্বজনরা। 

মিডিয়া জগতের নেপথ্যের কারিগর খালিদ মাহমুদ মিঠু’র কর্মজীবন শুরু বাংলাদেশ টেলিভিশনে। তার পরিচালিত চলচ্চিত্রের নাম জোনাকির আলো ও গহীনে শব্দ। ‘গহীনে শব্দ’ সিনেমাটির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কারও পান খালিদ মাহমুদ মিঠু।

রোমানিয়ায়  ব্রার্সভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জোনাকির আলো’ শ্রেষ্ঠ পরিচালক-এর পুরস্কার পায়। এর আগে মুম্বাই চলচ্চিত্র উৎসবে দর্শকদের ভোটে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে ছবিটি।

খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা।

Reneta

তার এমন অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করে চিত্রশিল্পী হাশেম খান বলেন, এই রাজধানীতে এমন বয়স্ক গাছগুলো চিহ্নিত করা দরকার। এবং সেই সাথে নাগরিকদের জীবন রক্ষার্থে সিটি কর্পোরেশনের উচিত এমন গাছ কেটে ফেলা।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, একটা শহর কতটা অনিরাপদ হতে পারে এ মৃত্যুই তার প্রমাণ।  

খালিদ মাহমুদ ছিলেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রথম চিত্রগ্রাহক। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। 

আজ বাদ মাগরিক প্রথম নামাজে জানাযা হয় ধানমন্ডি ৪ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসার সামনে। এখন তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

নিহতের বড় ছেলে দেশে আসার পর ৯ মার্চ সকাল ৯টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে চারুকলা ইন্সটিটিউট ও পরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে।

বুধবার বাদ যোহর চ্যানেল আই প্রাঙ্গণে সর্বশেষ নামাজে জানাযার পর বনানী কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালিদ মাহমুদ মিঠু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাছ চাপায় খালিদ মাহমুদ মিঠু’র নির্মম মৃত্যু

পরবর্তী

সূর্যগ্রহণে আসলে কী হয়?

পরবর্তী

সূর্যগ্রহণে আসলে কী হয়?

সূর্যগ্রহণে আসলে কী হয়?

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT