চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাঙ্গুলীর বোর্ড সভাপতি হওয়ার খবরে শাস্ত্রীকে ট্রল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। প্রিন্স অব ক্যালকাটার বোর্ডের দায়িত্বে যাওয়া সংক্রান্ত খবরের পর কোহলিদের কোচ রবি শাস্ত্রীকে নিয়ে ট্রল শুরু করেছেন দেশটির ক্রিকেট সমর্থকরা।

কারণটা অবশ্য সবার জানাই! ভারতীয় ক্রিকেটে যে কয়েকজন সাবেক শাস্ত্রীর বড় সমালোচক হিসেবে পরিচিত, তাদের মধ্যে সৌরভ সামনের কাতারেরই একজন। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে বেশ অনেক আগে থেকেই সরব ‘দাদা’।

দ্বিতীয় দফায় কোহলি-রোহিতদের কোচ হিসেবে শাস্ত্রী নিয়োগ পাওয়ায় খুব একটা সন্তুষ্ট হতে পারেননি ভারতের অন্যতম সফল এ অধিনায়ক। শাস্ত্রীর নিয়োগ পদ্ধতি নিয়ে মৌখিক প্রশ্নও তুলেছিলেন সৌরভ।

যিনি সমালোচক হিসেবে পরিচিত, সেই সৌরভই বোর্ড প্রধান হচ্ছেন। তাতে শাস্ত্রীর মনের কী অবস্থা সেটা অবশ্য জানা যায়নি। তবে সমর্থকরা এরইমধ্যে সৌরভ-শাস্ত্রীকে জড়িয়ে শুরু করেছেন ট্রল। অনেকের মতে শাস্ত্রীর বিদায় এবার সময়ের ব্যাপার কেবল!

সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভক্ত ট্রল করেছেন এভাবে, ‘অবশেষে আমরা রবি শাস্ত্রী মুক্ত এক দল আশা করতে পারি।’

আরেক ভক্ত অ্যাভেঞ্জার্স এন্ড গেম সিনেমার একটি দৃশ্যে ডক্টর স্ট্রেঞ্জের বিধ্বস্ত চেহারার ছবি দিয়ে লিখেছেন, ‘সৌরভ আসার পর শাস্ত্রীর বর্তমান অবস্থা- এবার আমরা শেষ পরিণতি দেখতে পারি।’

Reneta

আরেকজন লিখেছেন, ‘শাস্ত্রী তোমার দিন শেষ।’ একজন মজা করেছেন এভাবে, ‘সৌরভ সভাপতি হওয়ায় শাস্ত্রীর মুখ হা হয়ে গেছে। সেটা আর আটকানোই যাচ্ছে না।’

দেশটির গণমাধ্যম জানাচ্ছে, সভাপতি হওয়ার দৌড়ে থাকা একমাত্র প্রতিদ্বন্দ্বী ব্রিজেস প্যাটেল নাম প্রত্যাহার করে নেয়ায় একক প্রার্থী হিসেবে নির্বাচন ছাড়াই বিসিসিআইয়ের মসনদে বসার রাস্তা পরিষ্কার হয়ে গেছে সৌরভ গাঙ্গুলীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবি শাস্ত্রীলিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT