চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধা ও মাদারীপুরে গম চাষ বেড়েছে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:০২ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৫
কৃষি
A A

মাদারীপুরে এ বছর গমের ফলন ভালো হয়েছে। ধানের ন্যায্য দাম না পেয়ে গম চাষে আগ্রহী হয়েছেন কৃষক। এবার গমের ভালো ফলন পেয়েছেন গাইবান্ধা জেলার কৃষকও।

মাদারীপুর জেলায় কাঞ্চন, বারি, বিজয়, বারি ২৫ ও শতাব্দি জাতের নতুন গম বীজের চাষ হয়েছে বেশি।

মাদারীপুরের এক কৃষক জানালেন, আগেকার ইরি ধানের চাষ ছেড়ে তিনি তিন বিঘায় গম চাষ করেছেন। কম করে হলেও এবার ৫০ মণ গম ঘরে তুলতে পারবেন তিনি।

চলতি মৌসুমে জেলার চার উপজেলায় পাঁচ হাজার চারশো হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গত বছরের চেয়ে যা দেড় হাজার হেক্টর বেশি।

মাদারীপুর সদরের কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, আবাদের পরিমাণ গতবারের তুলনায় ১০ ভাগ বেশি। কৃষি কর্মকর্তাদের পরামর্শে এবার অনেক কৃষক নতুন কিছু গম যেমন ২৪ ও ২৫ জাতের গম চাষ করেছেন। এছাড়াও শতাব্দী গমের চাষ করেছেন অনেকে। আমাদের আশা ফলন ভালো হবে এবং কৃষকরা গম চাষে আগ্রহী হবেন।

গাইবান্ধার সাত উপজেলায় এবার গমের ভালো ফলন পেয়েছেন কৃষক। স্থানীয় জাতের পাশাপাশি বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত প্রদীপ, বিজয় এবং বারি ২৬ জাতের গম চাষ হয়েছে বেশি। বিঘা প্রতি স্থানীয় জাতের ফলন পাওয়া গেছে যেখানে আট থেকে নয়, সেখানে সেখানে উন্নতজাতের ফলন এসেছে ১৪ থেকে ১৫ মণ।

Reneta

বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বালুময় পতিত জমিতে অন্যান্য ফসল চাষ কঠিন হলেও এসব জমিতে গম চাষ হচ্ছে বেশি।

জেলায় এবার গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো দু’হাজার আটশো’ ৬৪ হেক্টর জমিতে। সেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে তিন হাজার ৯৫ হেক্টর জমিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকগাইবান্ধামাদারীপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ বছরই যাত্রা শুরু করবে এশিয়া অবকাঠামো উন্নয়ন ব্যাংক

পরবর্তী

উন্নয়নই একমাত্র সমাধান : নরেন্দ্র মোদী

পরবর্তী

উন্নয়নই একমাত্র সমাধান : নরেন্দ্র মোদী

মধুচন্দ্রিমা শেষে কঠিন চ্যালেঞ্জ

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT