গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলায় স্ত্রী নাজমা বেগম (৩০) ও ছয় মাসের শিশু কন্যা শামীমাকে গলাটিপে হত্যার অভিযোগে ছামিউল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় বুধবার দিবাগত রাতে রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে তাদেরকে হত্যা করা হয়। ছামিউলের তিনজন স্ত্রী রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলে, নাজমার সঙ্গে ছামিউলের দাম্পত্য কলহ চলছিল। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ছামিউল ইসলাম স্ত্রী নাজমা ও শিশু কন্যা শামীমাকে গলাটিপে হত্যা করে। প্রতিবেশীরা তাদের লাশ দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।







