চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A
সেনাপ্রধান শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মেহনতি মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর  ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চল পরিদর্শনকালে তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মেহনতি মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার বৈদ্যনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনী প্রধান স্থানীয় হতদরিদ্র ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

সেনাপ্রধান শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তা ও নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সেনাবাহিনীর মেডিকেল টিম বিনামূল্যে মানুষের স্বাস্থ্যসেবা ও গবাদি পশুর চিকিৎসা প্রদান করছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।

রংপুর অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রধানের সাথে জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো. ফয়জুর রহমান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ: আইএসপিআরসেনাপ্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাগেরহাটে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি

পরবর্তী

এবার ঘরে বসেই দেখা যাচ্ছে ‘পদ্মাপূরাণ’

পরবর্তী
পদ্মাপুরান সিনেমার ট্রেলার থেকে তিনজন চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ঘরে বসেই দেখা যাচ্ছে ‘পদ্মাপূরাণ’

কাজী হায়াৎ ভোট শেষে ভোটারদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মারুফকে বলেছি আমার লাশ আসবে এফডিসি, পরিচালকরা গোসল করাবে’

সর্বশেষ

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT