কৃষি

গাইবান্ধায় বোরো ধানে ব্লাস্ট, ধানের শীষ পরিণত হচ্ছে সাদা চিটায়

বোরো ধান-ব্লাস্ট-গাইবান্ধা

গাইবান্ধায় বোরো ধানে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ধানের শীষ সাদা হয়ে চিটায় পরিণত হয়েছে। ফসল রক্ষায় বিভিন্ন বালাইনাশক ব্যবহার করেও লাভ হচ্ছে না।

এ বছর গাইবান্ধার কৃষক, ব্যাপকহারে জমিতে ধান চাষ করলেও হঠাৎ করেই দেখা দিয়েছে ব্লাস্ট।  ধানের শীষ থেকে দানা বের হওয়ার আগেই সাদা হয়ে শীষ চিটা হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন কৃষকরা

কৃষক জানান, বোরো মৌসুমে তারা বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করে থাকেন। তবে ব্রি-২৮ জাতটিতে এ রোগের প্রকোপ সবচেয়ে বেশি।

সাধারণত এ সময়টিতে জলবায়ুর পরিবর্তন দেখা দেয়। অর্থাৎ দিনে গরম ও রাতে ঠাণ্ডা থাকার কারণে ধানে ব্লাস্ট আক্রমণ করে বলে জানিয়েছেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ ক ম রুহুল আমিন

জেলায় চলতি মৌসুমে এক লাখ ৩০ হাজার ৬৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। যা থেকে প্রায় তিন লাখ ৩৫ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ধরেছে কৃষি বিভাগ।

আরও দেখুন ভিডিও প্রতিবেদনে:

বিষয়:গাইবান্ধাবোরো ধান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…