চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় ১০ জনকে ৭ দিনের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোবিন্দগঞ্জে গত রাতে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের বোচাদহ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাসসহ ১০ জনকে আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে তাদের সাত দিনের জেল ও একশত টাকা করে জরিমানা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
তিনি বলেন : আটক ব্যক্তিরা রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে আসেন ভোট পরিদর্শনে।এসময় তাদের জিজ্ঞাসা করলে একেক জন একেক রকম তথ্য দেন। তথ্যের মিল না থাকায় তাদের আটক করে গোবিন্দগঞ্জ থানায় নেয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল ও জরিমানা করা হয়।







