চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গহীন বালুচর দেখুন, মিস করলে লস হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- গহীন বালুচর

চ্যানেল আই অনলাইন- গহীন বালুচর

২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে নাট্য নির্মাতা বদরুল আনাম সৌদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র গহীন বালুচর।

গ্রামের প্রেমকাহিনী, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প, সম্পত্তির বিরোধ নিয়ে তৈরি হয়েছে সরকারী অনুদানপ্রাপ্ত এই ছবির গল্প। মুক্তির প্রথম দিনেই দর্শকের কাছে প্রশংসিত হয়েছে ছবির গল্প এবং কলাকুশলীদের অভিনয়।

গহীন বালুচরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যান্য খ্যাতিমান নির্মাতারাও। যারা আবার নির্মাতা বদরুল আনাম সৌদের বন্ধুও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে পাওয়া গেছে বদরুল আনাম সৌদ ও তার ‘গহীন বালুচর’ এর জন্য পরিচালকদের শুভকামনা।

অক্টোবরে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা অ্যাটাক’ পরিচালক দীপঙ্কর দীপনের ‘গহীন বালুচর’ দেখে ব্যাপক উচ্ছ্বসিত। সবাইকে এই চলচ্চিত্র দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘গহীন বালুচর’, দর্শকের প্রতিক্রিয়া খুব ভালো, মনটা ভরে গেল, সাব্বাশ পরিচালক। সাব্বাশ গহীন বালুচর টিম। ‘গহীন বালুচর’ দেখুন, মিস করলে লস হবে’।

‘জিরো ডিগ্রী’র পরিচালক অনিমেষ আইচ ছবিটি মুক্তির আগেই তাঁর পোস্টে লেখেন, ‘বন্ধু সৌদ, জানি তোর শরীরটা বেশ টায়ার্ড। কাল বাদে পরশু সিনেমা রিলিজ, বেশি টায়ার্ড লাগলে হালকা করে টক দই খেয়ে নিতে পারিস। বাংলাদেশের সব জনগণ আমাকে কথা দিয়েছে ‘গহীন বালুচর’ তারা দেখবে। সুতরাং শুয়েই ঘুমিয়ে পড়। অভিনন্দন সুবর্ণা মুস্তাফা আপা এবং সবাইকে। ২৯ তারিখ দেখা হচ্ছে’।

‘আয়নাবাজি’ খ্যাত পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর পোস্টে বলেন, ‘আমার বন্ধু বদরুল আনাম সৌদ আর আমি বলা যায় প্রায় একই সময় কাজ শুরু করেছি , এক সাথে আড্ডায়ে অনেক রাজা উজির মেরেছি , টেবিল ভেঙে ফেলেছি সিনেমার তর্কে , সেই বন্ধু তার প্রথম স্বপ্নের কাছাকাছি , কি নিরলস পরিশ্রম করেছে সৌদ আর সুবর্ণা মুস্তাফা আপা ও তাদের কর্মী বাহিনী নিয়ে করে গেছে সেটা আমরা দেখেছি। বাংলাদেশে সিনেমা নির্মাণ করে একজন পরিচালকের ১৫ বছর বয়স কমিয়ে দেয়, কিন্তু আমরা চাই গহীন বালুচর আমাদের সিনেমায় শতবছর বাঁচুক, শুভ কামনা সিনেমা দলের সবাইকে’।

পাখি পালনের জন্য খামারে একজন ব্যক্তি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
                                              গহীন বালুচর নিয়ে অনিমেষ আইচ ও অমিতাভ রেজা চৌধুরীর ফেসবুক পোস্ট
Reneta

আলোচিত ‘গহীন বালুচর’ ছবিতে অভিষেক হচ্ছে নীলাঞ্জনা নীলা, তানভীর ও মুনের। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন, রুনা খান প্রমুখ। সরকারি অনুদানপ্রাপ্ত ‘গহীন বালুচর’-এর প্রযোজনায় আছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল। চলচ্চিত্রটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ আইচঅমিতাভ রেজা চৌধুরীগহীন বালুচরঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপনবদরুল আনাম সৌদসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT