চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্প চুরির অভিযোগ, সরিয়ে নেয়া হলো ‘হিরো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
বিনোদন
A A

আমাজন প্রাইম থেকে সরিয়ে নেয়া হয়েছে অভিনেতা-প্রযোজক সিভাকর্থিকেয়ানের নতুন ছবি ‘হিরো’। গল্প চুরির অভিযোগ থাকায় আদালতের নির্দেশে সরানো হয়েছে এই সিনেমা।

ফিল্ম নির্মাতা বসকো প্রভুর দায়ের করা মামলার শুনানি চলাকালীন সময়ে টেলিভিশন বা ওটিটি প্লাটফর্মে সিনেমাটি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে মাদ্রাজ হাইকোর্ট।

‘হিরো’ সিনেমার নির্মাতা পিএস মিথরানের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুলেছেন বসকো প্রভু। তিনি দাবি করেছেন যে এই ছবির গল্প তিনি ‘ভেরতি’ শিরোনামে সাউথ ইন্ডিয়ান রাইটার্স অ্যাসোসিয়েশনে জমা দিয়েছিলেন ২০১৭ সালে। তিনি মনে করছেন সেখান থেকেই গল্প চুরি করেছেন ‘হিরো’ নির্মাতা।

রাইটার্স ইউনিয়নের সভাপতি নির্মাতা কে ভাগ্যরাজ এই বিষয়ে একটি লিখিত সিদ্ধান্ত দিয়েছেন। তিনি মিথরানকে নির্দেশ দিয়েছেন বসকোকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার জন্য। কারণ দুটি গল্প হুবহু এক। তবে রাইটার্স ইউনিয়নের এই সিদ্ধান্ত মানবেন না বলে জানিয়েছেন মিথরান।

মিথরান ক্ষতিপূরণ দিতে রাজি না হওয়ায় বসকো হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং ‘হিরো’ ছবির নির্মাতা ও প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন।

গত বছরের বড়দিনে মুক্তি পাওয়া ‘হিরো’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সিভাকর্থিকেয়ান। ছবির গল্পে দেখানো হয়েছে সবার জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে নায়ক সরকারের অর্থ লুট করে। ছবিটি দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমাজন প্রাইমহিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT