চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্প ও চরিত্র ভালো না হলে কাজ করছি না: তানজিন তিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
বিনোদন
A A

তানজিন তিশা এখন ভীষণ ব্যস্ত। তার এই ব্যস্ততা অভিনয়কে ঘিরে। ঈদকে প্রাধান্য দিয়ে যেসব নাটক নির্মাণ হচ্ছে, সেগুলোতেই তিনি বেশি কাজ করছেন। তবে কাজ বেশি হলেও একদমই গড়পড়তা, মানহীন কিংবা গল্পহীন চরিত্রে কাজ করছেন না। বরং বৈচিত্র্যময় কাজ পেলেই সেগুলোতে বেছে বেছে কাজ করছেন।

সোমবার(আজ) দুপুরে মাবরুর রশিদ বান্নাহর নির্দেশনায় নিশোর বিপরীতে একটি নাটকের শুটিং করছেন তিশা। শুটিং স্পটে যেতে যেতে মুঠোফোনে এই মডেল ও অভিনেত্রী কথা বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

ছবি: তানজিন তিশার ফেসবুক থেকে সংগৃহিত

তিশা বলেন, ‘ঈদের নাটকগুলোতে বেশি কাজ করছি। দেখা গেল দশটি নাটকে কাজ করছি, এরমধ্যে নয়টি প্রচার হবে ঈদে এমন সব নাটকে কাজ করছি। সবচেয়ে বড় কথা হলো, ভালো গল্প ও চরিত্র ভালো না হলে কাজ করছি না। শুধু তাই নয়, কে নির্মাণ করবেন কাজটি সেটাও দেখছি। দর্শকদের কাছে ভালো লাগবে এমন সব গল্প ও চরিত্রের কাজ হাতে নিচ্ছি। এজন্য অনেক কাজ ছেড়ে দিতে হচ্ছে, তাতে আমার কোনো আফসোস নেই। কারণ, আমি মনে করি ভালো কাজের বিকল্প নেই।

গেল বৈশাখের পর তানজিন তিশার পালে ঈদ ব্যস্ততার হাওয়া লেগেছে। সর্বশেষ তৌসিফের সঙ্গে তার অভিনীত ‘সিগন্যাল’ নাটকটি চ্যানেল আইতে প্রচারের পর ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এমনকি ইউটিউবেও নাটকটি হিট! ওই নাটকে তিশা অভিনয় করেছিলেন নিম্ন মধ্যবিত্ত একজন ট্রাফিক পুলিশের সন্তান সম্ভবা স্ত্রীর চরিত্রে। এছাড়া তার সবচেয়ে জনপ্রিয়তা পাওয়া নাটক ‘এক বৈশাখ’কেও রাখছেন ব্যক্তিগত অর্জনের খাতায়। যে নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। ইউটিউবে অবমুক্তির পর যা দুই দিনেই ১ মিলিয়ন ভিউ হয়েছিলো! এই ধরনের ব্যতিক্রমী চরিত্রে কাজে আগ্রহ বেড়েছে ছোটপর্দার জনপ্রিয় এই মুখের। বললেন, ব্যতিক্রমী চরিত্রে কাজ করে যে রেসপন্স পেয়েছি, আগে এটা ফিল করিনি।

তিশা বলেন, আমি মনে করি অভিনয় করতে গেলে যা যা দরকার সবকিছু আমার মধ্যে আছে। এখন আমি অভিনয় নিয়ে যতোটা সিরিয়াস আছি আগে এতোটা সিরিয়াস ছিলাম না। গত ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখে অনেক অনেক সাড়া মিলেছে দর্শকদের থেকে। তিনি বলেন, আমি এবার মনযোগ দিয়ে কাজ করছি। সেই হিসেবে বলতে গেলে অভিনেত্রী হিসেবে হতে যাচ্ছে এবারই আমার ঈদের কাজ!

যোগ করে তিশা বলেন, মাসের প্রতিদিনই কাজ করতে হবে এমনটা আমি মনে করিনা। আজ যদি ভালো গল্প বা চরিত্র না পেতাম তবে বাসায় বসে থাকতাম। এটাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাজের ক্ষেত্রে ভালো গল্প দরকার। এছাড়া যে কাজ করলে মানুষ দেখবে, যার ডিরেকশনে মানুষের আস্থা আছে, তার সাথেই কাজ করছি। আশা করছি, এবারের ঈদের কাজগুলো দিয়ে দর্শকরা নতুন এক তিশাকে পাবেন।

ছবি: মহসিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোতানজিন তিশামাবরুর রশিদ বান্নাহলিড বিনোদন
শেয়ারTweetPin9

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT