রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামে প্রতারণার খবর রটিয়েছেন রিয়্যালিটি শোর এক নারী তারকা। নাতাশা রদ্রিগেজ নামে সেই তারকার দাবি, ঘরে বান্ধবী থাকতেও চলতি বছরের মার্চে তার সঙ্গে রাত্রিযাপন করেন পর্তুগিজ অধিনায়ক!
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে নাতাশা জানান, তারা বেশ কিছুদিন ধরে ক্ষুদে বার্তা চালাচালি করেন। এক সময় তার পাঠানো এক ছবি দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন সিআর সেভেন। এমনকি তাকে লিসবনের ফ্ল্যাটেও আমন্ত্রণ জানান।
‘রোনালদো আমাকে মেসেজে বলে উফ! তোমাকে দেখতে দারুণ। আমি তোমাকে চাই,’ কূলের কথা এভাবে খুলে বলে নাতাশা জানান এরপর রোনালদোর সঙ্গে তার রাত কাটে, ‘আমাদের রাতটা দারুণ কেটেছিল। সে দারুণ একজন পুরুষ। দীর্ঘদিন ধরে বার্তা আদান-প্রদান করার পর তার সঙ্গে রাত্রি যাপনটা ছিল অসাধারণ।’
সাবেক বান্ধবী ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর তার সঙ্গে সম্পর্কে জড়ান বলে দাবি নাতাশার। তবে সেদিনের আগে-পরে রোনালদোর সঙ্গে তার আর দেখা হয়নি বলে জানান ‘মাই সিক্রেট রোন ফিলিং’ খ্যাত এই মডেল, ‘পরদিন সকালে একটি মাথার হ্যাট, ৩০০ ইউরো ট্যাক্সি ভাড়া দিয়ে আমাকে বিদায় জানান রোনালদো।’
ইরিনা শায়েকের পর প্রকাশ্যে আসে বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে রোনালদোর সম্পর্ক। জর্জিনা ৮ মাসের গর্ভবতী। রাত্রিযাপনের মাসেই জর্জিনা গর্ভধারণ করে বলে দাবি নাতাশার।

জর্জিনার সঙ্গে সম্পর্ক থাকার পরও তার সঙ্গে রোনালদোর অন্তরঙ্গ সময় খারাপ চোখে দেখেন না নাতাশা। পর্তুগিজ তারকার যে আরও আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে তাও নাকি তিনি জানতেন, ‘আমি জানতাম তার আরেকজন আছে। আমি তাকে বিশ্বাস করতাম। আমাদের সম্পর্ক ছিল এবং আমরা একে অন্যকে বিশ্বাস করতাম। আমি তাকে সে রাতে বলেছিলাম আমি পর্তুগালে এক রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করতে চাই। রোনালদো আমাকে সরাসরি নিষেধ করে এবং পরদিনই আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে।’
রোনালদো তার সঙ্গে সম্পর্ক ছেদ করায় অপমান বোধ করছেন বলে মন্তব্য নাতাশার। তার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ তার। তিনি যেন কাউকে এ বিষয়ে না জানান সেজন্য ব্রাজিলের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিসবামবাম’ কর্তৃপক্ষের সঙ্গেও নাকি যোগাযোগ করেন রোনালদো। তারাই নাতাশাকে চুপ থাকতে বলে।
‘এখন আমি জানি রোনালদো কেবল শারীরিক চাহিদা পূরণের জন্য আমাকে ব্যবহার করেছিল। এতে আমার কোনও দুঃখ ছিল না। তার সঙ্গে সময় কাটানো স্বপ্নের মতো। তবে আমার এখন মনে হচ্ছে সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’







