চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরমে ত্বক ও চুলের যত্ন

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১২:১২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

কয়েকদিন বৃষ্টির পর আবার গরম। অসহ্য গরম শুধু শরীরকেই ক্লান্ত করছে না, নানা ধরনের ধুলা-বালি আর রোগ-জীবাণু শরীরে ছড়িয়ে যাচ্ছে। ফলে তার প্রভাব পড়ছে ত্বকে এবং চুলে। এতে চুল পড়ে যাচ্ছে, ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে।

এসব নিয়ে চিন্তিত হবার কোন কারণ নেই। একটু সচেতন থাকলেই আপনি এসবকে এড়িয়ে সতেজ এবং ফুরফুরেভাবে চলতে পারবেন।

এজন্য জেনে নিন কিছু টিপস

  • প্রতিদিন গোসল। অফিস থাকলে গোসল শেষে অফিস। এতে আলসেমি ভাবটা চলে যাবে। বাইরে থেকে ফিরে আবারও গোসল। এতে শরীরের ক্লান্তি দূর হবার সাথে সাথে পরিচ্ছন্নতাটাও ফিরে পাবেন।
  • নিয়মিত চুল পরিস্কার রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে চুল ধোবেন নিয়মিত। বাইরে বের হবার সময় সম্ভব হলে মাথা ভালোভাবে কোন কাপড় দিয়ে ঢেকে নিন। তাহলে আপনার চুলে ধুলা-ময়লা জমবে কম।
  • সপ্তাহে অন্তত একদিন চুলে কোন প্যাক লাগান। এতে চুলের রুক্ষ ভাবটা কমবে। প্যাকে আমলকি, মেথি, মেহেদী, অ্যালোভেরা, একটু লেবুর রস রাখুন। তবে চুলের যত্নে যেকোন প্যাকের সাথে অবশ্যই নারকেল তেল ব্যবহার করতে হবে।
  • গরমে ঠাণ্ডা পানি দিয়ে বার বার মুখ ধোবার অভ্যাস গড়ে তুলুন। এতে ক্লান্তি ভাবটা কমবে এবং ত্বকে ধুলা-ময়লা জমার সুযোগ কম হবে।
  • বাইরে থেকে ফিরে আগে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধোবেন। তারপর হালকা কোন প্যাক ব্যবহার করতে পারেন।
  • ফেসওয়াস যথাসম্ভব কম ব্যবহার করার চেষ্টা করুন। কারণ, বার বার ফেসওয়াস ব্যবহার করলে ত্বকের লাবণ্য কমার আশঙ্কা থাকে।

    ত্বক ও চুলের যত্ন
  • হাতের কাছে পাওয়া প্রাকৃতিক কোন উপাদান দিয়েই পরিস্কার করে নিতে পারেন ত্বকটা। এক্ষেত্রে আপনি অ্যালোভেরা ব্যবহার করতে পারেন।
  • মূলতানি মাটি, কমলার খোসার গুড়া, শংখ গুড়া, গ্লিসারিন, কয়েক ফোঁটা মধু ও লেবু, শসার রস মিশিয়ে প্যাক বানিয়ে সপ্তাহে অন্তত তিন দিন মুখে লাগাতে পারেন। এতে রোদে পোড়া ভাব চলে যাবে এবং ত্বকে উজ্বলতা ফিরে আসবে।
  • চুলে নিয়মিত অয়েল ম্যাসেজ করুন। চুল শ্যাম্পু করার আগে তেল দিয়ে তারপর চুল শ্যাম্পু করুন। তাহলে চুলের রুক্ষ ভাবটা কমে যাবে।

সর্বোপরি নিজেকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। গরমে নিয়মিত গোসল করে পরিস্কার পোশাক পড়ুন। ফেমিনা

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT